shomoynew_wp969 ‘ভুল ভুলাইয়া ২’ র সাফল্যে আচ্ছন্ন কিয়ারা | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


‘ভুল ভুলাইয়া ২’ র সাফল্যে আচ্ছন্ন কিয়ারা


প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০২২ ১৬:২৪

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২০

 ছবি : সংগৃহীত

বর্তমানে বলিউডের অন্যতম প্রধান অভিনেত্রী কিয়ারা আদভানি। ২০১৪ সালে ‘ফুগলি’ চলচ্চিত্র দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। প্রয়াত সুশান্ত সিং রাজপুত এবং দিশা পাটানির সহ-অভিনেতা হিসেবে ২০১৬ সালে ‘এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ দিয়ে মূলত খ্যাতি অর্জন করেছিলেন কিয়ারা। এর পর থেকে এই অভিনেত্রীকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

কিয়ারা বর্তমানে তার সম্প্রতি মুক্তিপ্রাপ্ত হরর-কমেডি চলচ্চিত্র ‘ভুল ভুলাইয়া ২’-এর সাফল্যে আচ্ছন্ন, যা এই বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী হিন্দি চলচ্চিত্র হিসেবে বক্স অফিস কাঁপিয়েছে।

সম্প্রতি হ্যালো ম্যাগাজিনের সঙ্গে কিয়ারা ‘ভুল ভুলাইয়া ২’-এর সাফল্যের বিষয়ে কথা বলেছেন।

তিনি জানিয়েছেন, ‘এই সাফল্য পুরো দলের জন্য অপ্রতিরোধ্য ছিল। এই সিনেমায় তিন বছর ধরে কাজ করেছেন, এমনকি মহামারি চলাকালীনও। অবশেষে এর সাফল্যে সবাই খুশি ছিল। এটি একটি পারিবারিক কমেডি হিসেবে দুর্দান্ত সিনেমা, যেটিতে ভয়ের গল্পও রয়েছে, যা মানুষকে অনেক বেশি আকর্ষিত করেছে। ’

তিনি আরো জানান, ‘ভুল ভুলাইয়া ২’ একটি সুপরিচিত ফ্র্যাঞ্চাইজির অংশ ছিল। তাই তাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল এটি বানানো। তবে সিনেমাটি দর্শকদের প্রেক্ষাগৃহে ফিরিয়ে এনেছে এবং এই বছরের সর্বোচ্চ আয় করা সিনেমা হিসেবে ইন্ডাস্ট্রিতে আশার সঞ্চার করেছে।

‘ভুল ভুলাইয়া ২’-এর পরে কিয়ারার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘জুগজুগ জিয়ো’ সিনেমাটিও বক্স অফিসে হিট হয়েছে। ‘জুগজুগ জিয়ো’তে কিয়ারার সঙ্গে বরুণ ধাওয়ান, অনিল কাপুর ও নীতু কাপুরও অভিনয় করেছেন।

সূত্র : পিংকভিলা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top