shomoynew_wp969 শাহরুখ-পুত্রের প্রেমের গুঞ্জন | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


শাহরুখ-পুত্রের প্রেমের গুঞ্জন


প্রকাশিত:
৩১ আগস্ট ২০২২ ১৬:৫২

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৪২

 ছবি : সংগৃহীত

পর্দায় শাহরুখ খান-ক্যাটরিনা কাইফের রসায়ন দর্শকের বরাবরই পছন্দ। ধারাণা করা হচ্ছে, পর্দার বাইরে এবার তাদের এক পারিবারিক সমীকরণও তৈরি হতে চলেছে। মঙ্গলবার (৩০ আগস্ট) সেই সম্পর্কেরই খবর মিলল।

শাহরুখ পুত্র আরিয়ান খান এবং ক্যাটরিনার বোন ইসাবেল কাইফকে দেখা গেল একসঙ্গে। সময় কাটাচ্ছেন, পার্টি করছেন তেমনই একটি মুহূর্ত ফ্রেমবন্দি হয়েছে।

হিন্দি ছোট পর্দার অভিনেত্রী শ্রুতি চৌহানের জন্মদিনে হাজির হয়েছিলেন তারা। অভিনেতা করন ট্যাকার, আরিয়ান খান, ইসাবেল কাইফ-সহ হাজির হয়েছিলেন অনেকেই। শ্রুতির জন্মদিনের অনুষ্ঠানে আরিয়ান ইসাবেলের সঙ্গে সময় কাটানোর মুহূর্তই ফ্রেমবন্দি হয়েছে।

বোনের পথ অনুসরণ করে ইতোমধ্যেই বলিউডে অভিষেক ঘটেছে ইসাবেলের। সুরজ পাঞ্চোলির সঙ্গে জুটি সিনেমাতেতে দেখা গিয়েছিল তাকে। তার আগামী ছবি ‘সুস্বাগতম খুশ আমদিদ’।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top