shomoynew_wp969 রশ্মিকা মন্দানার ত্বকের সিক্রেট | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


রশ্মিকা মন্দানার ত্বকের সিক্রেট


প্রকাশিত:
১৭ আগস্ট ২০২২ ১৯:২৯

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৪১

 ছবি : সংগৃহীত

দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। ‘গীত গোবিন্দম’ এবং ‘কিরিক পার্টি’র মতো ছবিতে অভিনয়ের মাধ্যমে অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। আল্লু অর্জুনের বিপরীতে ‘পুষ্পা’-তে অভিনয় করে রশ্মিকা সবার নজর কেড়েছিলেন। দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে প্রেমের গুঞ্জন, তা নিয়ে জল্পনার শেষ নেই ইন্ডাস্ট্রিতে। কিন্তু, এ ব্যাপারে দুজনের কেউ স্পষ্ট করে কিছুই বলেননি। 

অভিনয় দক্ষতার পাশাপাশি ‘পুষ্পা’ ছবিতে ‘সামি সামি’ গানে যে শরীরী হিল্লোল তুলেছিলেন রশ্মিকা, তাতে মুগ্ধ হয়েছে আসমুদ্রহিমাচল। রশ্মিকার ফিটনেসে অনুপ্রাণিত হয়েছেন তাঁর হাজারো অনুরাগী। শুধু কি ফিটনেস, রশ্মিকার ত্বকও যথেষ্ট ঈর্ষণীয়। রূপটানহীন ত্বকেও যেন ঠিকরে বেরোয় জেল্লা।

একটি সাক্ষাৎকারে রশ্মিকা জানিয়েছেন, ত্বক যত্নে রাখতে খাওয়াদাওয়ার প্রতি বিশেষ নজর দেন। যে খাবারগুলি থেকে ত্বকে সমস্যা দেখা দিতে পারে, সেগুলো এড়িয়ে চলেন। তেল-মশলাদার খাবার পাতে নেন না একেবারেই। বারো মাস সানস্ক্রিন ব্যবহার করেন। এ ছাড়াও নিয়ম করে ত্বকে ভিটামিন সি সিরাম লাগাতে ভোলেন না। ত্বক ভাল রাখতে ময়শ্চারাইজার যে কতটা গুরুত্বপূর্ণ তাও জানিয়েছেন তিনি।

প্রতিদিনের রূপরুটিনে রাখেন ময়শ্চারাইজার। শ্যুটিংয়ের পর অনেকটা সময় নিয়ে মেক আপ তোলেন। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে সঠিক নিয়মে ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং করেন অভিনেত্রী।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top