shomoynew_wp969 বলিউডে পা রাখছেন শাহরুখ পুত্র আরিয়ান | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


বলিউডে পা রাখছেন শাহরুখ পুত্র আরিয়ান


প্রকাশিত:
১২ আগস্ট ২০২২ ০০:৩২

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৪২

ছবি সংগৃহীত

বাবা শাহরুখ খানের পথ অনুসরণ করে অভিনয় জগতে পা রেখেছেন মেয়ে সুহানা। ‘দ্য আর্চিস’ দিয়ে বলিউডে অভিষেক হতে চলেছে শাহরুখ-কন্যার। এবার শুনা যাচ্ছে, শাহরুখ-পুত্র আরিয়ানও একই পথে হাঁটছেন।

তবে, ক্যামেরার সামনে নয়। বলিউডেই অন্য ভূমিকায় থাকবেন আরিয়ান। জানা গেছে, শীঘ্রই একটি ওয়েব সিরিজ নিয়ে আত্মপ্রকাশ করবেন তিনি। কিন্তু অভিনেতা নন, লেখক হিসেবে ।

টিনসেল টাউনের জন্য স্যাটায়ার লিখছেন এই স্টার কিড। ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। মুম্বইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, সে গল্প মর্মস্পর্শী। তরুণ অভিনেতার কর্মজীবন নিয়ে। বাস্তব অভিজ্ঞতা থেকে অনুপ্রেরণা এলেও আদতে সেটি কাল্পনিক চিত্রনাট্য। অভিনেতাদের প্রতি দিনের জীবন, মানসিক চাপ, শৈল্পিক চ্যালেঞ্জকে প্রতিফলিত করবে আরিয়ানের সিরিজটি।

আগামী দুই থেকে তিন মাসের মধ্যে চিত্রনাট্যের কাজ শেষ করবেন আরিয়ান, এমনটাই জানা গিয়েছে।২০২৩ সালে সিরিজটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, মাদক-কাণ্ডে নিষ্কৃতি পাওয়ার পর স্বাভাবিক জীবনে ফিরেছেন শাহরুখ-পুত্র। চুটিয়ে কাজ করছেন। ভবিষ্যতে পরিচালনায় আসার ইচ্ছে তাঁর। চিত্রনাট্যকার হিসাবে আত্মপ্রকাশের আগে ছবি তৈরির পদ্ধতি ভাল করে রপ্ত করে নিতে চাইছেন।

সূত্রঃ ভারতীয় সংবাদ সংস্থা।  



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top