shomoynew_wp969 শুটিংয়ে আহত দুই বলিউড তারকা | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


শুটিংয়ে আহত দুই বলিউড তারকা


প্রকাশিত:
১১ আগস্ট ২০২২ ১৯:৩০

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৪২

 ছবি : সংগৃহীত

একের পর এক দুঃসংবাদ আসছে বলিউডে। বুধবার (১০ আগস্ট) ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’র শুটিং করতে গিয়ে পা ভেঙে আহত হন শিল্পা শেঠি। আর এবার আহত হলেন টাবু। ‘ভোলা’ ছবির শুটিং সেটে আহত হন তিনি।

ছবিতে একের পর এক স্টান্টে নজর কাড়তে দেখা যাবে টাবুকে । পুরো দমে চলছে শুটিং পর্ব। আর তারই মাঝে একটি জঙ্গলের সিক্যুয়েন্সে চোট পান তিনি।

জানা যায়, ট্রাক চালানোর দৃশ্যের শুটিং চলছিল। পাশ থেকে একটি মোটরবাইক তাকে ধাওয়া করেছে। এরপরই একটি সংঘর্ষের দৃশ্য। সেখানেই বাধে বিপত্তি। অ্যাকশনটি এমনভাবে হয় যে কাঁচ ভেঙে ছিটকে আসে টাবুর দিকে। সামান্যের জন্য বেঁচে যায় চোখ। তবে কেটেছে কপাল ও ভ্রু। এরপর তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় শুটিং ক্যাম্পে।

অন্যদিকে, গতকালই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাঙা পা নিয়ে ছবি পোস্ট করেছেন শিল্পা। হাসপাতালে তোলা সে স্থিরচিত্রের ক্যাপশনে লিখেছেন, ‘‘তারা বলেছে রোল ক্যামেরা অ্যাকশন, ‘এক পা ভাঙো!’ আমি এটা সত্যি ভেবে নিয়েছি।’’

তিনি আরও যোগ করেন, ‘৬ সপ্তাহের জন্য অ্যাকশনের বাইরে, কিন্তু আমি শিগগির শক্তিশালী এবং আরও ভালোভাবে ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত আমার জন্য আপনারা প্রার্থনা করুন। প্রার্থনা সবসময় কাজ করে।’ জানা যায়, দুই অভিনেত্রীর শারীরিক অবস্থা এখন বেশ ভালো।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top