shomoynew_wp969 পান্তা ভাতে মজেছেন আনুশকা | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


পান্তা ভাতে মজেছেন আনুশকা


প্রকাশিত:
১৯ এপ্রিল ২০২২ ১২:৩৬

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:০৩

 ছবি : সংগৃহীত

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা মেয়ে ভামিকার জন্মের পর থেকেই ডায়েট ও শরীর চর্চা শুরু করে দিয়েছেন। পুরনো চেহারায় ফিরতে বেশি সময় লাগেনি তার। ইতোমধ্যেই আগামী ছবির ঘোষণাও করে দিয়েছেন তিনি।

‘চাকদহ এক্সপ্রেস’-এ ভারতীয় মহিলা ফাস্ট বোলার ঝুলন গোস্বামীর ভূমিকায় অভিনয় করবেন এ বলিউড অভিনেত্রী। ক্রিকেটারের চরিত্রে এই প্রথম দেখা যাবে তাকে। ছবির শুটিং হবে বিশ্বের ৪টি শীর্ষ স্থানীয় স্টেডিয়ামে। সেখানে ক্রিকেটার হয়েই বাইশ গজে নামবেন বিরাট কোহলির স্ত্রী। বায়োপিকে তিনি একজন বাঙালি। তবে এসবের আগেই আনুশকার খাবারে মিলল বাঙালিয়ানা ভাব। তার খাবারের প্লেটে দেখা গেল পান্তা ভাত।

ডায়েটের তোয়াক্কা না করেই পান্তা ভাতে মজেছেন আনুশকা। সোমবার দুপুরে নিজের ইনস্টাগ্রামে পান্তাভাত সঙ্গে বড়া, বেগুন ভাজা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে খাবারের ছবি পোস্ট করলেন আনুশকা। ছবির ইমোজি দেখেই বোঝা যাচ্ছে যে সেই খাবার বেশ পছন্দ হয়েছে তার।

আনুশকাকে বাঙালি খাবার খেতে দেখে ভক্তরা বেজায় খুশি। চাকদহের নিম্নমধ্যবিত্ত পরিবারের মেয়ে ঝুলনের ভারতীয় মহিলা দলের অধিনায়ক হয়ে ওঠার গল্প সিনেমার চেয়ে কিছু কম নয়। সেই গল্পই এবার পর্দায় তুলে ধরবেন আনুশকা শর্মা।

ডিএম/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top