shomoynew_wp969 নিউইয়র্কে শ্রোতাদের মাতাবেন তাহসান | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


নিউইয়র্কে শ্রোতাদের মাতাবেন তাহসান


প্রকাশিত:
১৭ এপ্রিল ২০২২ ১৬:৩৭

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:০৫

ফাইল ছবি

নিউইয়র্কে আয়োজন হতে যাচ্ছে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসানের একটি একক কনসার্ট। আগামী ১৫ মে কুইন্স প্যালেসে হতে যাচ্ছে এই আয়োজন। এরইমধ্যে এ কনসার্টের টিকিট বিক্রিও শুরু হয়েছে। টিকিদের দাম রাখা হয়েছে যথাক্রমে ৪০, ৫০ ও ১০০ ডলার। এটি আয়োজন করেছে শো টাইম মিউজিক।

এদিকে তাহসান বর্তমানে ব্যস্ত রয়েছেন ঈদের নাটক নিয়ে। ঈদে জি-সিরিজের ব্যানারে একটি নতুন গান প্রকাশ হতে যাচ্ছে এ শিল্পীর। এরইমধ্যে সেই গানের রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে।

ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত ধারাবাহিকভাবে শ্রোতাপ্রিয় গান উপহার দিয়ে যাচ্ছেন তাহসান। বিভিন্ন উৎসবেও তাহসান নতুন নাটক নিয়েও ভক্তদের সামনে হাজির হন।

ডিএম/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top