shomoynew_wp969 জিতের ‘রাবণ’ সিনেমার ট্রেইলার প্রকাশ | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


জিতের ‘রাবণ’ সিনেমার ট্রেইলার প্রকাশ


প্রকাশিত:
১১ এপ্রিল ২০২২ ১৪:৪৪

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:১৪

ছবি : সংগৃহীত

ঈদে মুক্তি পেতে যাচ্ছে টালিউডের অন্যতম জনপ্রিয় নায়ক জিৎ এর নতুন সিনেমা ‘রাবণ’। রোববার ( ১০ এপ্রিল) গ্রাসরুট এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার। পোস্টার প্রকাশ হয়েছিল গত বছর।

কলিযুগে দুষ্টের দমন করার জন্য রামের নয় রাবণের প্রয়োজন, ট্রেলারে এই বার্তাই দেওয়া হয়েছে। শুরুতে রাবণ হিসেবে থাকলেও তারপরই আবার রাম মুখোপাধ্যায় হিসেবে নিজের পরিচয় দিয়েছেন জিৎ। কলেজের অধ্যাপক রাম। ছাত্রছাত্রীদের সাংবাদিকতার পাঠ দেন। এর মধ্যেই আবার নিজের ছাত্রী রাইয়ের প্রেমে পড়ে যান। মিষ্টি এই প্রেমের কাহিনী বেশ কিছুক্ষণ চলে। তারপরই আবার পাল্টে যায় কাহিনী। রাবণ হিসাবে দেখা যায় জিৎকে।

নতুন এই ছবিতে আলাদাভাবে নজর কেড়েছে জিতের লুক। রামের ভূমিকায় যে মানুষটি হ্যান্ডসাম হাঙ্ক ছিলেন, তিনিই আবার রাবণের ভূমিকায় নিজের ভোল পাল্টে ফেলেছেন। মাথায় ঢেউ খেলানো চুল, এক চোখের রং তীব্র লাল।

‘রাবণ’ সিনেমাটিতে জিৎ ছাড়াও রাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন নবাগতা লহমা ভট্টাচার্য। পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন তনুশ্রী চক্রবর্তী। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়, বিশ্বনাথ বসু, শতাফ ফিগার প্রমুখ।

ডিএম/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top