shomoynew_wp969 ‘অসুস্থ’ অপরাজিতাকে টয়লেট ব্যবহার করতে দেননি গার্গী! | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


‘অসুস্থ’ অপরাজিতাকে টয়লেট ব্যবহার করতে দেননি গার্গী!


প্রকাশিত:
৭ এপ্রিল ২০২২ ১৬:৪৫

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:০৩

ফাইল ছবি

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য ও গার্গী রায়চৌধুরী। ছোট এবং বড়পর্দায় সমানতালে কাজ করে যাচ্ছেন তারা।

বর্তমানে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন অপরাজিতা। কিন্তু তার শুরুটা ছিল অনেক সংগ্রামের। সম্প্রতি সিনিয়র অভিনেত্রী অনামিকা সাহা অপরাজিতার বিরুদ্ধে ‘পাত্তা না দেওয়া’র অভিযোগ এনেছেন। কিন্তু জানেন কী বছর চারেক আগে এক সাক্ষাত্কার গার্গী রায়চৌধুরী বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ এনেছিলেন অপরাজিতা নিজে।

কলকাতার নিউজ এইন্টিন বাংলা'কে দেওয়া এক সাক্ষাত্কারে অভিনেত্রীর অভিযোগ ছিল ইন্ডাস্ট্রিতে তার সঙ্গে সবচেয়ে বেশি দুর্ব্যবহার করেছেন গার্গী রায়চৌধুরী।

অভিনেত্রী বলেন, ‘বছর সাত-আটেক আগের ঘটনা। তখন গার্গী রায়চৌধুরীর সঙ্গে আমি একটা সিরিয়ালে কাজ করছিলাম। আমার খুব শরীর খারাপ হচ্ছিল। আমার মেক-আপ রুমে কোনও অ্যাটাচ টয়লেট ছিল না। তখন আমাকে এনটি ১ স্টুডিওয় কমন টয়লেট ব্যবহার করতে হত। তখন কমন টয়লেটের খুব জঘন্য অবস্থা। সেদিন প্রোডিউসার, ডিরেক্টর সবাই অনুরোধ করেছিল যেন আমাকে গার্গীদির রুমের টয়লেটটা ব্যবহার করতে দেওয়া হয়। কিন্তু উনি দেননি। এটা আমাদের ইন্ডাস্ট্রির অনেক হিরো-হিরোইনের অসভ্যতা ছিল যে নতুনদের নিজের মেক-আপ রুমে ঢুকতে দেব না, আমার টয়লেট ব্যবহার করতে দেব না। যেটা আমরা কোনওদিন করি না.. এটা খুব দুঃখজনক ঘটনা, আমার খুব খারাপ লেগেছিল'।

অপরাজিতা আরও যোগ করেন, ‘একটা মেয়ে হিসাবে কিছু সময়ে হেলপ করা উচিত, সেটা আমি যত বড় হিরোইন হই না কেন, যাই হই না কেন’।

এখন কেমন সম্পর্ক গার্গী রায়চৌধুরীর সঙ্গে? হাসিমুখে অপরাজিতা জানান, ‘বন্ধুত্বের সম্পর্ক তো আমাদের কেনোদিনই নয়। ওই হাই-হ্যালোর সম্পর্ক, কিন্তু ওইদিনটা আমি ওর থেকে ওইরকম (ব্যবহার) আশা করিনি।’

ডিএম/তাজা/২০২২

সূত্র : হিন্দুস্তান টাইমস



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top