shomoynew_wp969 শাহরুখের সঙ্গে নাচায়, কাজলকে চড় অজয়ের! | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


শাহরুখের সঙ্গে নাচায়, কাজলকে চড় অজয়ের!


প্রকাশিত:
৩ এপ্রিল ২০২২ ১১:২৬

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০১:০২

 ছবি : সংগৃহীত

বলিউড ইন্ডাস্ট্রির ‘পাওয়ার কাপল’-এর তকমা পেয়েছেন তারা। অজয় দেবগণ এবং কাজল। এই দম্পতির সন্তান নায়সা এবং যুগের জন্মের আগে দু’বার গর্ভপাত হয় কাজলের। বলিউড সূত্রে জানা যায়, এজন্য স্বামী অজয় তাকেই দোষারোপ করেছিলেন। প্রথম বার অন্তঃসত্ত্বা হওয়ার পরে অজয় কাজলকে অভিনয় করতে বারণ করেন। কিন্তু ‘সিমরন’ নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিতে পছন্দ করেন। তাই স্বামীর কথা শোনেননি। অভিনয়ের সুযোগ আসায় তিনি পিছপা হননি। তার পরের ঘটনার সাক্ষী নাকি গোটা বলিউড ইন্ডাস্ট্রি।

২০০১ সাল। করণ জোহরের ছবি ‘কাভি খুশি কাভি গম’ ছবির সেটে নাচতে গিয়ে দুর্ঘটনা ঘটে। শাহরুখ খানের সঙ্গে ‘ইয়ে লাড়কা হ্যায় আল্লাহ’ গানের দৃশ্যের শুটিং চলছিল। নাচের মহড়া দিতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান কাজল। সেই মুহূর্তেই খবর পেয়ে সেটে চলে যান অজয়। সবার সামনে কাজলকে চড় মারেন তিনি।

কেবল নিজের স্ত্রী নয়, কারণের ওপরেও ভীষণ রেগে যান তিনি। অন্তঃসত্ত্বা হিসেবে নাচ করানোর জন্য ধমক দেন পরিচালককেও। কাজলকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয় তখন। অনেক দিন পর্যন্ত অজয়-করণের সম্পর্ক ভালো ছিল না। এর পরে দ্বিতীয় বার গর্ভপাত হয় কাজলের।

কাজল পরবর্তী সময়ে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘করণের ‘কাভি খুশি কাভি গম’ হিট হয়। কিন্তু সে সময়ে ছবির সাফল্যে একটুও আনন্দ করতে পারিনি। প্রথম সন্তানকে হারিয়েছি সে বার। তার পরে আবারও গর্ভপাত হয়। অজয় এবং আমার জন্য সেই সময়টা খুবই কঠিন ছিল। কিন্তু এখন আমাদের পরিবার সম্পূর্ণ। নায়সা এবং যুগ এসেছে আমাদের জীবনে।’

ডিএম/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top