shomoynew_wp969 হঠাৎ বিয়ের সাজে সজ্জিত শ্রাবন্তী! | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


হঠাৎ বিয়ের সাজে সজ্জিত শ্রাবন্তী!


প্রকাশিত:
২৯ মার্চ ২০২২ ১৮:০০

আপডেট:
২৯ মার্চ ২০২২ ১৮:০৮

ছবি : সংগৃহীত

হঠাৎ বিয়ের সাজে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তার কাঁধে হাত দিয়ে হাস্যোজ্বল মুখে তাকিয়ে আছেন এক পুরুষ।

এমনই একটি ছবি দেখা গেল ইনস্টাগ্রামে। শ্রাবন্তী কেন হঠাৎ বিয়ের সাজে নিজেকে সজ্জিত করেছেন? তার সঙ্গে ওই পুরষই বা কে? সেটা জানার আগে চোখ বুলিয়ে নেওয়া যাক এই ছবির ক্যাপশনে।

লেখা রয়েছে, ‘যেন রাতো রাত জীবন বদলে গিয়েছিল। ধন্যবাদ শ্রাবন্তী আমায় এতো ভালোবাসা ও বিশ্বাস করার জন্য। ধন্যবাদ ইউনিভার্স।’ সঙ্গে রয়েছে হার্ট ইমোজি।

ছবিটি শেয়ার করেছেন রুদ্র সাহা নামের এক ব্যক্তি। শ্রাবন্তীর কাঁধে হাত রেখে দাঁড়িয়ে থাকা মানুষটিও তিনিই। এই ছবির কমেন্ট বক্সে তাকালেই দেখা যাচ্ছে নানারকম প্রশ্ন ও মন্তব্য। বেশিরভাগই নেতিবাচক।

কেউ শ্রাবন্তীর কাছে জানতে চেয়েছেন, ‘এটা কয় নম্বর বিয়ে?’, আরেকজন লিখেছেন, ‘আবারও বিয়ে হলো! এমন একটা নায়িকা, যার প্রত্যেক বছর বিয়ে হয়। খুব খারাপ চরিত্রের নায়িকা’, আরেক অনুসারী অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘ধন্যবাদ এই তথ্যের জন্য। অভিনন্দন ও শুভকামনা’।

 ছবি : সংগৃহীত

আসলে শ্রাবন্তীর সঙ্গে দাঁড়িয়ে থাকা রুদ্র সাহা একজন কস্টিউম ডিজাইনার। তিনিই শ্রাবন্তীকে এই সাজে সাজিয়েছেন। কাজের প্রয়োজনে টলিউডের অনেক অভিনেত্রীকেই তিনি বিয়ের সাজ দিয়েছেন। শ্রাবন্তীকেও শুটিংয়ের জন্য নিজ হাতে সজ্জিত করেন রুদ্র। তখনই এই সুন্দর মুহূর্তটি ক্যামেরাবন্দি করে রাখেন তারা।

প্রসঙ্গত, তৃতীয় স্বামী রোশান সিংয়ের সঙ্গে বিচ্ছেদ করে চলে এসেছেন শ্রাবন্তী। যদিও সেই বিচ্ছেদ লিখিতভাবে হয়েছে কিনা, তা এখনো জানা যায়নি। তবে বর্তমানে অভিরূপ নাগ চৌধুরী নামের এক ব্যবসায়ীর সঙ্গে প্রেম করেছেন শ্রাবন্তী।

ডিএম/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top