shomoynew_wp969 বিয়ের শাড়ি ফিরিয়ে দিলেন সামান্থা | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


বিয়ের শাড়ি ফিরিয়ে দিলেন সামান্থা


প্রকাশিত:
১০ মার্চ ২০২২ ১২:৪৫

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৩

 ছবি : সংগৃহীত

ভারতের দক্ষিণ সিনেমার আলোচিত জুটি সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন‍্যর বিবাহবিচ্ছেদ হয়েছে গত বছর। চতুর্থ বিবাহ বার্ষিকীর ঠিক আগে ভেঙে যায় তাদের সংসার।

তবে বিচ্ছেদের পরও তাদের আবার এক হওয়ার আশা করেছিলেন অনুরাগীরা। কিন্তু তাদের শেষ আশার আলোটুকুও নিভিয়ে দিলেন সামান্থা। খবর দ্য হিন্দুস্তান টাইমসের

প্রতিবেদন থেকে জানা যায়, নিজের বিয়ের শাড়িটা নাকি নাগাকে ফিরিয়ে দিয়েছেন সামান্থা। সম্ভবত স্বামী বা বিয়ের কোনো স্মৃতিই আর নিজের কাছে রাখতে চান না এ অভিনেত্রী।

প্রতিবেদনে আরও জানা যায়, বিয়েতে সামান্থা যে শাড়িটা পরেছিলেন সেটি আসলে নাগা চৈতন‍্যর ঠাকুরমার শাড়ি। তবে অভিনেত্রীর ফ‍্যাশন ডিজাইনার বন্ধু ক্রেশা বাজাজ কিছু পরিবর্তন করে আরও সুন্দর করে তুলেছিলেন শাড়িটিকে। আধুনিক নারী হয়েও সাবেকি সাজের জন‍্য নাগা চৈতন‍্যর গোটা পরিবার প্রশংসায় পঞ্চমুখ করেছিল সামান্থাকে। কিন্তু সেই শাড়ি এবার ফেরত পাঠিয়ে দিলেন অভিনেত্রী।

শোনা যাচ্ছে, নাগা চৈতন‍্য বা তার পরিবারের কোনো জিনিসই নিজের কাছে আর রাখতে চাইছেন না সামান্থা।

এর আগে শোনা যায়, বিচ্ছেদের জন‍্য নাকি বেশ বড় অংকের টাকা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছিল সামান্থার কাছে। কিন্তু খোরপোশ নিতে অস্বীকার করেন তিনি।

প্রসঙ্গত, গত বছরের ২ অক্টোবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিচ্ছেদ ঘোষণা দেন নাগা ও সামান্থা। বিবৃতিতে তারা জানান, ‘অনেক ভাবনা চিন্তার পর চৈ এবং আমি ঠিক করেছি স্বামী এবং স্ত্রী হিসেবে আমাদের পথ আজ থেকে আলাদা হলো। আমরা ভাগ‍্যবান যে প্রায় এক দশক ধরে আমাদের বন্ধুত্ব ছিল যেটা আমাদের সম্পর্কের শিকড়। এটি চিরদিন আমাদের মধ‍্যে একটা বিশেষ বন্ধন হয়ে থেকে যাবে।’ যদিও পরে সেই পোস্ট মুছে দেন সামান্থা।

ডিএম/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top