shomoynew_wp969 মোশাররফ করিম ও পরীমণির কল রেকর্ড ফাঁস! | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


মোশাররফ করিম ও পরীমণির কল রেকর্ড ফাঁস!


প্রকাশিত:
৬ মার্চ ২০২২ ১৪:০১

আপডেট:
৬ মার্চ ২০২২ ১৪:২০

ফাইল ছবি

অভিনেতা মোশাররফ করিম ও আলোচিত চিত্রনায়িকা পরীমণির ফোনালাপের একটি রেকর্ড ফাঁস হয়েছে। সেখানে শোনা যায়, পরীকে রাতে তার বাসায় যাওয়ার জন্য বলছেন মোশাররফ। মুহূর্তেই কল রেকর্ডটি নিয়ে হৈচৈ শুরু হয়ে গেছে।

আসলে বাস্তবের কোনো ফোনালাপ নয়। মূলত তাদের নতুন সিনেমা ‘মুখোশ’-এরই অংশ এটি। প্রচারণার কৌশল হিসেবেই এমন পন্থা বেছে নিয়েছেন তারা।

রোববার (৬ মার্চ) টাইগার মিডিয়ার ফেসবুক পেজে ‘মোশাররফ করিম ও পরীমণির কল রেকর্ড ফাঁস!’ শিরোনামে একটি অডিও প্রকাশ করা হয়। সেখানেই ফোনে কথা বলতে শোনা গেছে পরী-মোশারফকে।

ওই কল রেকর্ড ‘মুখোশ’ সিনেমার একটি দৃশ্য রয়েছে। একে-অপরকে কী বলেছেন মোশাররফ করিম ও পরীমণি, জেনে নেওয়া যাক…

মোশাররফ: হ্যাঁ কেমন আছো?

পরীমণি: আপনি কল দিয়েছেন! আমি স্বপ্ন দেখছি না তো!

মোশাররফ: না, আমি স্বপ্ন দেখছি। আমার স্বপ্নের আকাশে অনেক তারা। তারার আমার দরকার নেই, আমি চাঁদের অপেক্ষা করছি। শোনো তোমার জন্য একটা সুখবর আছে।

পরীমণি: বলুন

মোশাররফ: নতুন উপন্যাস বের হতে যাচ্ছে। নাম ‘মুখোশ’। ওই বইয়ে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে।

পরীমণি: কী সারপ্রাইজ?

মোশাররফ: সেটা তো এখন বলব না। তুমি কাল রাতে আমার বাংলোয় চলে আসো। তখন দেখাই। আর তোমাকে একটু পড়ি। মুশকিল কী জানো? আমি দিনের কোলাহলের মধ্যে পড়তে একদম পারি না, আমার রাত লাগে। রাতের নির্জনতা লাগে।

পরীমণি: অবশ্যই পড়বেন। উপন্যাসটার নাম ‘মুখোশ’ রাখার কারণ কী?

মোশাররফ: বলব, যদি তুমি রাতে সময় দাও।

ডিএম/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top