shomoynew_wp969 অ্যাপার্টমেন্ট বিক্রি করলেন কারিশমা | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


অ্যাপার্টমেন্ট বিক্রি করলেন কারিশমা


প্রকাশিত:
১৬ জানুয়ারী ২০২১ ১২:০৯

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৬

ছবি- সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর তার বিলাসবহুল অ্যাপার্টমেন্টটি বিক্রি করে দিয়েছেন।

মুম্বাইয়ের খার এলাকার বিলাসবহুল কমপ্লেক্স রোজ কুইনের অ্যাপার্টমেন্টটিতে থাকতেন এই অভিনেত্রী ও তার মা ববিতা কাপুর।

বলিউড হাঙ্গামাসহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এক হাজার ৬১০ স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্টটি কারিশমা কাপুর বিক্রি করেছেন ১০ কোটি ১১ লাখ রুপিতে, বাংলাদেশের মুদ্রায় যা সাড়ে ১১ কোটি টাকার বেশি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালে বান্দ্রার একটি অ্যাপার্টমেন্ট বিক্রি করেছিলেন কারিশমা কাপুর। ৬৭৫ বর্গফুটের ওই অ্যাপার্টমেন্টেটি ১ দশমিক ৩৯ কোটিতে বিক্রি করেছিলেন কারিশমা।

রোজ কুইনের অ্যাপার্টমেন্ট বিক্রি করে কারিশমা কাপুর নতুন কোনো বাড়ি কিনছেন কিনা, তার কোনো খবর এখনও প্রকাশ হয়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top