shomoynew_wp969 অক্ষয়ের নতুন ছবি বচ্চন পাণ্ডে | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


অক্ষয়ের নতুন ছবি বচ্চন পাণ্ডে


প্রকাশিত:
১৯ ফেব্রুয়ারি ২০২২ ১৪:১৫

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১১

 ছবি : সংগৃহীত

খলচরিত্রে খুব কম সিনেমায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। রজনীকান্ত অভিনীত ‘রোবট ২.০’ ছবিতে পক্ষীরাজনের চরিত্রটি দর্শককে ক্ষুব্ধ করেছিল যেমন, তেমনই সমবেদনা যুগিয়েছিল। ‘লক্ষ্মী বম্বে’ও অক্ষয় কুমার প্রায় খলচরিত্রে অভিনয় করেছেন। যদিও শেষমেশ দর্শকের থেকে সমবেদনাই পেয়েছে চরিত্রটি। কিন্তু ‘বচ্চন পাণ্ডে’!

শুক্রবার প্রকাশ্যে আসে ছবির ট্রেলার। বাঁ-চোখে পাথর বসানো অক্ষয় কুমার, কোটর থেকে চোখ বের করে তাক করেছেন তার দিকে যাকে গুলি করে মারতে চান তিনি। সাংঘাতিক হিংসা দেখানো হয়েছে ট্রেলারে। হাসতে-হাসতে, রেগে-রেগে, শুতে-জাগতে মানুষ খুন করে বচ্চন পাণ্ডে।

১৮ মার্চ বরাবরের মতো দর্শকেরই হয়ে যাবে ‘বচ্চন পাণ্ডে’। সোশ্যাল মিডিয়ায় সুখবর জানিয়েছেন অক্ষয় নিজে। হলির সময় মুক্তি পাচ্ছে অক্ষয়ের ছবিটি। তিনি বলেছেন, ছবিতে রঙের এত শেড আছে, যা গুলালের দোকানেও মিলবে না। এক ভয়ানক ভিলেন বচ্চন পাণ্ডে। সে হাসাবেও, আবার কাঁদাবেও।

নিজের ইনস্টাগ্রাম থেকে ট্রেলারটি শেয়ার করেছেন অক্ষয়। বলেছেন, ধুম ধাড়াকা রং পটাকা আয়ো বানালো টোলি, ইস বার বচ্চন পাণ্ডে লে আর রহা হ্যায় হোলি পে গোলি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top