shomoynew_wp969 রহমান-সুস্মিতার সম্পর্ক ভেঙে গেছে! | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


রহমান-সুস্মিতার সম্পর্ক ভেঙে গেছে!


প্রকাশিত:
২৩ ডিসেম্বর ২০২১ ১৭:৩৩

আপডেট:
২৮ ডিসেম্বর ২০২১ ১৬:৪৫

ছবি সংগৃহীত

১৯৯৪ সালে প্রথম ভারতীয় হিসেবে ‘মিস ইউনিভার্স’ খেতাব অর্জন করেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা সেন। ৪৬ বছর পার করেও বিয়ের পিঁড়িতে বসেননি এখনও। তবে তার একাধিক প্রেমের কথা শোনা যায়।

সুস্মিতার চেয়ে বয়সে ১৫ বছরের ছোট রহমান শোল নামের এক যুবকের সঙ্গে গত কয়েক বছর ধরে তিনি প্রেম করছিলেন। সম্প্রতি সেই প্রেমও নাকি ভেঙে গেছে। সুস্মিতার বাড়ি ছেড়ে এক বন্ধুর বাসায় উঠেছেন রহমান। এমনটাই জানিয়েছে ঘনিষ্ঠ সূত্র।

ইনস্টাগ্রামে রহমানের সঙ্গে পরিচয় হয়েছিল সুস্মিতার। ক্ষুদে বার্তায় আলাপ শুরু। এরপর সেটা গড়ায় প্রেমে। কিন্তু ঠিক কী কারণে সম্পর্কটা ভেঙে গেছে, তা এখনো জানা যায়নি।

সম্পর্কের শুরু থেকেই সুস্মিতা ও তার দুই মেয়ের সঙ্গে তাদের বাড়িতে থাকতেন রহমান। বিভিন্ন সময় একসঙ্গে তোলা ঘনিষ্ঠ ছবিও শেয়ার করতেন দু’জন। শোনা যায়, বিয়ের পরিকল্পনাও করেছিলেন সুস্মিতা-রহমান। কিন্তু সবই যেন ওলট-পালট হয়ে গেল।

 



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top