shomoynew_wp969 শাহরুখ না, শাকিবকে বেছে নিলেন হানিয়া আমির | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


শাহরুখ না, শাকিবকে বেছে নিলেন হানিয়া আমির


প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০২৫ ০১:৫৩

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩২

ছবি : সংগৃহীত

সানসিল্ক আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নিতে গত ১৮ সেপ্টেম্বর রাতে ঢাকায় আসেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সানসিল্কের আমন্ত্রণে বাংলাদেশে এসে শনিবার ঘুরে দেখেছেন রাজধানী পুরান ঢাকার আহসান মঞ্জিল। এদিন নাগা মরিচের ঝাল্মুড়ি দিয়ে সকালের নাশতা সেরেছেন তিনি।

২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সানসিল্কের উদ্যোগে আয়োজিত এক শোতে মুল আকর্ষণ ছিলেন হানিয়া। অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থাপক সৌমিক আহমেদ অভিনেত্রীকে ঢালিউড মেগাস্টার শাকিব খান এবং বলিউড বাদশা শাহরুখ খানের মধ্যে একজনকে চুজ করতে বলেন। ‘শাকিব খান নাকি শাহরুখ খান’। সেখানে শাকিব খানকে বেছে নেন এ পাকিস্তানি অভিনেত্রী। হানিয়া জানান, তিনি শাকিবের ভক্ত।

শাকিব খানের স্টারডম ও পর্দায় তার ক্যারিশমা মুগ্ধ করে দেশ-বিদেশি সিনেমাপ্রেমীরা।

এদিকে ঢালিউড সুপারস্টারের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’-তে নায়িকা হিসেবে দেখা যেতে পারে পাকিস্তানের অভিনেত্রীকে। হানিয়া বাংলাদেশে আসার আগে ছবির সঙ্গে যুক্ত ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে জানিয়েছিল, সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে দেশে সফরে আসার পর সিনেমার বিষয়ে চূড়ান্ত আলোচনা হবে।

সূত্র জানায়, ‘‘প্রিন্স’-এ এতদিন শাকিবের বিপরীতে ইধিকা পালকে ভাবা হয়েছিল। কিন্তু এবার ভাবা হচ্ছে হানিয়া আমিরকে। এরইমধ্যে হানিয়া আমিরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে তিনি কিছু জানাননি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top