shomoynew_wp969 মা হচ্ছেন শখ | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


মা হচ্ছেন শখ


প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২১ ১১:২১

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৩

ছবি: সংগৃহীত

এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ মা হতে চলেছেন। গোপনে দ্বিতীয় বিয়ের প্রায় দেড় বছর পরে মা হওয়ার খবর জানালেন এই অভিনেত্রী।

সন্তানের মা হওয়া প্রসঙ্গে গণমাধ্যমকে শখ জানিয়েছেন, ‘আমরা দুটি মানুষ খুব ভালো আছি আপনাদের দোয়ায়। এখন পরিবারে তিন জন হওয়ার অপেক্ষায় আছি। আপনাদের শুভ কামনা, প্রার্থনাগুলো খুব প্রয়োজন। সবাই ভালো থাকবেন।’

শখ আরও জানিয়েছেন, ‘নতুন আগামীর অপেক্ষায় আছি। এখন সারাক্ষণ আমার ভেতরের মানুষটাকে নিয়েই ভাবতে ভাবতে দিন চলে যায়। আমাকে এই দীর্ঘ সময় ধরে দেখভাল করা ডাক্তার বলেছেন মনটাকে একদম ফ্রেশ রাখতে। তাই দোয়া চাই সবার।’

গণমাধ্যমের খবর, গেল বছরের ১২ মে ব্যবসায়ী রহমান জনের সঙ্গে গোপনে দ্বিতীয় বিয়ের আনুষ্ঠানিকতা সারেন। এর আগে ২০১৫ সালের ৭ জানুয়ারি অভিনেতা নিলয় আলমগীরকে ভালোবেসে বিয়ে করেছিলেন শখ। সেই বিয়ের দুই বছরের মাথায় তাঁদের মধ্যে বিভিন্ন বিষয়ে ‘মতানৈক্যের জেরে’ ভেঙে যায়।

সবশেষ ঈদুল আজহার একটি নাটকে অভিনয় করতে দেখা গেছে আনিকা কবির শখকে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top