shomoynew_wp969 ডিভোর্সের ৫ বছর পর কাকে বিয়ে করলেন শবনম ফারিয়া? | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ডিভোর্সের ৫ বছর পর কাকে বিয়ে করলেন শবনম ফারিয়া?


প্রকাশিত:
২০ সেপ্টেম্বর ২০২৫ ০২:৫৬

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৫ ০২:৫৭

ছবি : সংগৃহীত

প্রথম সংসারের ইতি টানার প্রায় পাঁচ বছর পর ফের বিয়ের পিঁড়িতে বসলেন আলোচিত মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া। শুক্রবার বাদ আসর দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিষয়টি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেন ফারিয়া।

এর আগে ২০১৮ সালে ভালোবেসে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন শবনম ফারিয়া। তখন অপু ছিলেন একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক। তিন বছরের প্রেমের পর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আংটি বদল হয় তাদের। পরের বছর জানুয়ারিতে হয় জমকালো বিয়ের অনুষ্ঠান। তবে দাম্পত্য টেকেনি বেশি দিন। ২০২০ সালের ২৭ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদপত্রে সই করেন ফারিয়া ও অপু।

বিয়ে প্রসঙ্গে ফারিয়ার ছিল একসময় তিক্ততা। তাই দ্বিতীয় বিয়ের পর অভিনেত্রী গণমাধ্যমে বলেছেন, বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই জটিল—আতঙ্কের চেয়ে কম নয়। বিবাহবিষয়ক নানা জটিল ও ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর মনে করেছিলাম, এই অধ্যায় হয়তো আর ফিরে আসবে না। তবে সময়ের প্রবাহে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এই পরিণয়।

জানা গেছে, ফারিয়ার দ্বিতীয় স্বামী তানজিম তৈয়ব রাজশাহীর বাসিন্দা। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি। বর্তমানে দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top