shomoynew_wp969 রাফসানের সঙ্গে ফুসকা খাচ্ছেন হানিয়া আমির | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


রাফসানের সঙ্গে ফুসকা খাচ্ছেন হানিয়া আমির


প্রকাশিত:
১৯ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩৩

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩২

ছবি সংগৃহীত

ঢাকায় পা রাখলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছান তিনি। পরদিন শুক্রবার হানিয়ার অফিসিয়াল পেজে প্রকাশিত দুটি ছবিতে দেখা যায়, তিনি চেক-ইন দিয়েছেন ঢাকা থেকে।

এর আগে একটি ভিডিও বার্তায় নিজেই জানিয়েছিলেন, তিনি বাংলাদেশে আসছেন। ফলে ভক্তদের মধ্যে আগ্রহ তুঙ্গে ছিল। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকায় পৌঁছেছেন এই সুন্দরী।

হানিয়ার ঢাকা সফর কেন্দ্র করে তুমুল আলোচনার মাঝেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যায়, ফুড ব্লগার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার রাফসান দ্যা ছোটভাই খ্যাত ইফতেখার রাফসানের সঙ্গে ফুসকা উপভোগ করছেন হানিয়া। ভিডিওতে দেখা যায়, আহসান মঞ্জিলে রাফসানের সঙ্গে ফুসকা খেতে খেতে গল্প করছেন তিনি।

ভিডিওর একটি অংশে দেখা যায়, ঝাল খেয়ে হাঁপাচ্ছেন হানিয়া আমির। তার প্রতিক্রিয়া দেখে এ সময় রাফসান তাকে পানির বোতল দেন এবং বাংলায় জিজ্ঞেস করেন, “অনেক ঝাল লেগেছে? স্পাইসি?” হানিয়া হাসতে হাসতে তার কথার অর্থ বুঝতে পারেন।

জানা গেছে, ২০ সেপ্টেম্বর ঢাকার বিলাসবহুল শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেবেন হানিয়া। এরপর ২১ সেপ্টেম্বর তিনি সানসিল্ক আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top