shomoynew_wp969 যে কারণে বলিউডে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন মেহজাবিন | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


যে কারণে বলিউডে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন মেহজাবিন


প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২১ ০৬:৩৫

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০২

ফাইল ছবি

বলিউডের সিনেমায় অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।

জানা গেছে, নেটফ্লিক্সের জন্য ‘খুফিয়া’ নামের একটি বলিউডের সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন মেহজাবিন। কিন্তু সম্প্রতি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি।

বলিউডের খ্যাতিমান নির্মাতা বিশাল ভরদ্বাজ অভিনেত্রীকে এই প্রস্তাব প্রস্তাব দিয়েছিলেন। প্রস্তাব ফিরিয়ে দেওয়ার বিষয়ে মেহজাবিন একটি গণমাধ্যমকে বলেন, ‘গত জুলাই মাসের শুরুর দিকে আমার হোয়াটসঅ্যাপে এই সিনেমার কাস্টিং ডিরেক্টর যোগাযোগ করেন। সিনেমাটার গল্পের প্রয়োজনে বাংলাদেশি একজন অভিনয় শিল্পী লাগবে বলে যোগাযোগ করেছিলেন তারা। সেই কারণে আমার সঙ্গে বিস্তারিত কথা বলেছেন। আমাকে গল্পের সারসংক্ষেপ পাঠিয়েছিলেন। আমার চরিত্রটি সম্পর্কেও ধারণা দেওয়া হয়।’

অভিনেত্রী বলেন, ‘গল্প শুনে সারসংক্ষেপ পড়ে আমার মনে হয়েছে সিনেমার গল্পে আমাদের দেশকে ছোট করা হয়েছে। সেই কারণেই তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘সিনেমার গল্প চিত্রনাট্যে বাংলাদেশের রাজনীতির কিছু অংশ তুলে ধরা হয়েছে। সিনেমাটার সেই চরিত্রে অভিনয় করলে বাংলাদেশের রাজনীতিকে ভুলভাবে তুলে ধরা হতো। দেশের প্রতি ভালোবাসা থেকে এই সিনেমাটা করিনি। মূল বিষয় হচ্ছে আমার দেশটাকে ছোট করার কোনো ইচ্ছা আমার নেই। সেই কারণে আমি রাজী হইনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top