shomoynew_wp969 সালমান খানকে কষে চড়, কে ছিলেন সেই নবাগত অভিনেতা? | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


সালমান খানকে কষে চড়, কে ছিলেন সেই নবাগত অভিনেতা?


প্রকাশিত:
১৪ আগস্ট ২০২৫ ০৫:৩৩

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:০৯

ছবি সংগৃহীত

পারতপক্ষে সালমান খানের সঙ্গে দ্বন্দ্বে জরায় না কেউ। কেননা ভাইজান যত দিল দরিয়া রেগে গেলে ততটাই ভয়ংকর। বি-টাউন থেকেই অস্তিত্ব মুছে দিতে চান প্রতিপক্ষের। সেই সালমানকে একবার ঠাটিয়ে চড় মেড়েছিলেন নবাগত এক অভিনেতা।

সালমানের গালে সপাটে মেরেছিলেন জিশান আইয়ুব। তবে ভাইজান ভক্তদের এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। কেননা এটি ‘টিউবলাইট’ সিনেমার ঘটনা। জিশান তখন নতুন। সিনেমার একটি দৃশ্য ছিল, যেখানে সালমানকে চড় দিতে হবে।

আইয়ুবের কথায়, “একটি দৃশ্য ছিল একটি ছোট্ট সেতুর ওপর। ওকে থামিয়ে আমি চড় মারি আর তিনি সেতু থেকে নীচে পড়ে যান। সেই প্রথম সালমান স্যরের সঙ্গে সাক্ষাৎ। প্রথম দেখাতেই এমন ঘটে যায়।”

তবে অভিনয়ের খাতিরে হলেও বুকের ভেতর ছয় পাই নয় পাই করছিল আইয়ুবের। কেননা সালমান খান বলে কথা। যদি কিছু মনে করে বসেন। ভাওয়ে কাঁপছিলেন অভিনেতা।

বিষয়টি নিয়ে তিনি বলেন, “খুব ভয় লাগছিল। তিনি যদি রেগে যান, এই ভেবে আমি দূর থেকে চড়টা মারছিলাম। ফলে সে দৃশ্যটি ভালো দেখতে লাগছিল না, খুব মেকি মনে হচ্ছিল। তখন সালমান স্যর নিজেই বলেন, ‘আবার কাছ থেকে মারো’। কিন্তু আমার বুক কাঁপছিল।”

সালমান অভয় দিলেও এক বুক ভয় নিয়ে-ই চড় মেরেছিলেন আইয়ুব। মনে মন ভাবছিলেন আজ-ই বুঝি ক্যারিয়ারের শেষ দিন। তবে সেরকম কিছু হয়নি। কেননা চড় খেয়ে তার অভিনয়ের প্রশংসা করেছিলেন সালমান। এতে হাঁফ ছেড়ে বেঁচেছিলেন অভিনেতা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top