shomoynew_wp969 প্রথম ভারতীয় হিসেবে যে ইতিহাস গড়লেন দীপিকা | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


প্রথম ভারতীয় হিসেবে যে ইতিহাস গড়লেন দীপিকা


প্রকাশিত:
৩ জুলাই ২০২৫ ০৩:৩৭

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৬

ছবি সংগৃহীত

বলিউড তারকা দীপিকা পাডুকোনের ঝুলিতে রেকর্ডের অভাব নেই। এর আগে কান চলচ্চিত্র উৎসবে জুরি বোর্ডে ছিলেন। প্রথম ভারতীয় হিসেবে গেল ফুটবল বিশ্বকাপের ট্রফি থেকে পর্দা উন্মোচন করেছেন তিনি। এবার প্রথম ভারতীয় হিসেবে দীপিকার নাম উঠেছে ২০২৬ সালের হলিউড ওয়াক অফ ফেম-এর তালিকায়।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার হলিউড চেম্বার অফ কমার্সের তরফে সম্মানিতদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে বিশ্বের নানা প্রান্তের বিখ্যাত ব্যক্তিত্বদের মধ্যে জ্বলজ্বল করছে দীপিকার নাম।

দীপিকা ছাড়াও এ তালিকায় আছেন ফরাসি অভিনেত্রী কোটিলার্ড, কানাডিয়ান অভিনেত্রী ব়্যাচেল ম্যাক অ্যাডামস, ইটালিয়ান অভিনেতা ফ্রাঙ্কো নিরো এবং সেলিব্রিটি শেফ গর্ডন রামসে, তিমোথে চালামেট, স্ট্যানলি তুস্সি-সহ আরও অনেকের নাম।

এর আগে ২০১৮ সালে টাইম ম্যাগাজিনের এক শ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় নাম উঠেছিল দীপিকার। সম্প্রতি ওয়াক অফ ফেম আরও উচ্চতায় নিয়ে গেল অভিনেত্রীকে।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top