shomoynew_wp969 ভেঙেই গেল কেটি পেরির সংসার! | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


ভেঙেই গেল কেটি পেরির সংসার!


প্রকাশিত:
২৬ জুন ২০২৫ ০৪:৩৬

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:১৯

ছবি সংগৃহীত

ভেঙে গেছে মার্কিন গায়িকা কেটি পেরি ও অরল্যান্ডো ব্লুমের সম্পর্ক। বিষয়টি দুই তারকার ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম ইউএস উইকলি।

ইউএস উইকলির এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহের গুঞ্জনের পর অবশেষে আনুষ্ঠানিকভাবে সম্পর্কের ইতি টেনেছেন কেটি পেরি ও অরল্যান্ডো ব্লুম। ‘কেটি ও অরল্যান্ডো এখন আলাদা, তবে সম্পর্কটা বন্ধুত্বপূর্ণভাবেই শেষ হয়েছে।’

এদিকে বিচ্ছেদ নিয়ে এখনও মুখ খোলেননি কেটি পেরি ও ব্লুম। তবে সূত্র জানিয়েছে, কয়েক মাস ধরেই তাদের মধ্যে টানাপোড়েন চলছিল এবং এই বিচ্ছেদ আসলে সময়ের ব্যাপার ছিল। কেটি বর্তমানে তার ট্যুরে ব্যস্ত সময় কাটিয়ে বিষয়টি ভুলে থাকার চেষ্টা করছেন। জানা গেছে, কেটি ট্যুরে থাকায় তাঁরা দুই তারকা অনেক দিন ধরেই আলাদা থাকছেন।

কেটি-ব্লুমের প্রথম দেখা হয় গোল্ডেন গ্লোবসের পার্টিতে। সে ২০১৬ সালের ঘটনা। সম্পর্কের শুরু সেখান থেকে। ২০১৯ সালে বাগদান হয় তাদের। পরের বছরই ঘরে আসে তাদের কন্যা ডেইজি। সে খবর দুজনেই জানিয়েছিলেন ইনস্টাগ্রামে। এর পাঁচ পরই বেজে উঠল ভাঙনের সুর।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top