shomoynew_wp969 বাবা হারালেন মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


বাবা হারালেন মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল


প্রকাশিত:
২৪ জুন ২০২৫ ০৮:১৯

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৬

ছবি সংগৃহীত

শোবিজ ইন্ডাস্ট্রির আলোচিত মডেল-অভিনেত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়ার বাবা মাহমুদ হাসান চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার (২৩ জুন) সন্ধ্যায় খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার।

অভিনেত্রীর বাবা হারানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে। বাবার মৃত্যুর খবর পেয়ে খুলনার উদ্দেশে রওনা দিয়েছেন জান্নাতুল পিয়া।

এ মডেলের ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, ‘সোমবার (২৩ জুন) বিকেল ৫টায় খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাহমুদ হাসান চৌধুরী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রোববার তার গলব্লাডারের অপারেশন হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।’

এদিকে জানানো হয়েছে, মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টায় খুলনা শহরের শামসুর রাহমান রোডে মরহুমের বাসভবনে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরিবারের পক্ষ থেকে পিয়া জান্নাতুলের বাবার রুহের মাগফেরাত কামনা করা হয়েছে।

মাহমুদ হাসান চৌধুরী মৃত্যুকালে তার সহধর্মিনী মিসেস মাহাবুবা চৌধুরী, দুই কন্যা জেবুন্নেসা কেয়া ও পিয়া জান্নাতুল, একমাত্র ছেলে মাহাবুব আবদুল্লাহ চৌধুরী, নাতী অ্যারেস ফারুক হাসান, নাতনী জুরাইরিয়া ও পরিবার-পরিজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

প্রসঙ্গত, ২০০৭ সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় জয়ী হন জান্নাতুল পিয়া। তারপর র‌্যাম্প মডেলিংয়ের মাধ্যমে ২০০৮ সালে ক্যারিয়ার শুরু করেন। ফ্যাশন মডেল হিসেবে কাজ করেন। পাশাপাশি একাধিক ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। ২০১২ সালে ‘চোরাবালি’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় যাত্রা করেন। অভিনয়ের পাশাপাশি বর্তমানে আইন পেশার সঙ্গেও যুক্ত আছেন এ মডেল-অভিনেত্রী।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top