shomoynew_wp969 আমিরের ছেলেকে সালমানের বডিগার্ডের ধাক্কা, ভিডিও ভাইরাল | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


আমিরের ছেলেকে সালমানের বডিগার্ডের ধাক্কা, ভিডিও ভাইরাল


প্রকাশিত:
২১ জুন ২০২৫ ০২:২০

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৮

ছবি সংগৃহীত

সম্প্রতি একাধিক মৃত্যুর হুমকি পাওয়ার কারণে সালমানের খানের নিরাপত্তা দল অত্যন্ত সতর্ক হয়ে পড়েছে। তবে শুক্রবার (২০ জুন) তার নিরাপত্তাকর্মীরা হয়তো একটু বাড়াবাড়িই করে ফেলেন। বলিউড ভাইজান এসেছিলেন মিস্টার পারফেকশনিস্ট আমির খানের নতুন সিনেমা ‘সিতারে জমিন পর’-এর জমকালো প্রিমিয়ারে। সেখানেই ঘটে গেল একটি অনাকাঙ্খিত ঘটনা। যার একটি ভিডিও এরই মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, আমির খানের ছেলে জুনায়েদ সালমানের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি সালমানের নিরাপত্তা দলের রোষানলে পড়েন।

ভিডিওতে আরও দেখা যায়, সালমান অনুষ্ঠানস্থলে ভিড়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তখন তার নিরাপত্তা দল তাকে ঘিরে রেখেছিলেন। একই ফুটেজে, জুনায়েদ খানকে সালমানের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে দেখা যায়। কঠোর নিরাপত্তার মধ্যেও জুনায়েদ তার কাছে পৌঁছানোর চেষ্টা করছিলেন।

তবে, জুনায়েদের চেষ্টা ব্যর্থ হয় কারণ সালমানের নিরাপত্তা দল তাকে অভিনেতার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে এক পাশে সরিয়ে দেন। জুনায়েদ সালমানের দেহরক্ষীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন, কিন্তু সালমানের নিরাপত্তা দল অনড় থাকেন এবং তাকে অভিনেতার কাছে যেতে বাধা দেন।

এদিকে, ভিডিও দেখে মনে হয় সালমান বেখেয়াল ছিলেন জুনায়েদের ব্যাপারে। তিনি সামনে এগিয়ে যাওয়ার দিকেই মনোনিবেশ করছিলেন। জুনায়েদের কাছে আসার চেষ্টা সম্পর্কে তিনি অজ্ঞাত ছিলেন বলেই মনে হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top