shomoynew_wp969 নোবেলকে জাতীয় বেয়াদব বললেন রবি চৌধুরী | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


নোবেলকে জাতীয় বেয়াদব বললেন রবি চৌধুরী


প্রকাশিত:
১৯ জুন ২০২৫ ০৬:৪১

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৭

ছবি সংগৃহীত

বিতর্ক আর মাইনুল আহসান নোবেল এক অপরের পরিপূরক। সম্প্রতি এক কলেজ ছাত্রীকে মারধর এবং আটকে রেখে ধর্ষণের অভিযোগে গায়ককে গ্রেফতার করা হয়। এবার সমালোচিত গায়ক নোবেলকে ‘জাতীয় বেয়াদব’ বলে উল্লেখ করলেন সংগীত শিল্পী রবি চৌধুরী।

যারা গুরুজনকে শ্রদ্ধা করে না তাদের উদ্দেশে ২০২০ সালে ‘জাতীয় বেয়াদব’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছিলেন রবি চৌধুরী। ওই গানটি নিজের সামাজিক মাধ্যমে ভাগ করে লিখেছেন, ‘এই গানটি- নোবেল গ্রেফতার হয়ে আবার প্রমাণিত হলো, সত্যি সে জাতীয় বেয়াদব।’

নতুন প্রজন্মের গায়ক-গায়িকাদের কথা উল্লেখ করে তিনি যোগ করেন, ‘নতুন প্রজন্মের আরও যারা বেয়াদব আছেন, যারা সিনিয়রদের সম্মান করেন না তাদের গায়ে লাগবে এই গান। কিছু করার নেই। সময় থাকলে শুনে দেখুন। গায়ক গায়িকা না হয়ে সবাই শিল্পী হও।’

‘জাতীয় বেয়াদব’শিরোনামের ওই গানে রবি চৌধুরী গায়কদের কেমন হওয়া উচিত এবং এখনকার শিল্পীদের আচার ব্যবহার কেমন তা তুলে ধরেছেন।

বলে রাখা ভালো, গত ২০ মে রাজধানীর ডেমরা থানায় অপহরণ, ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগে রুজুকৃত মামলায় নোবেলকে গ্রেফতার করে ডেমরা থানা পুলিশ। এরপর দিন ২১ মে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেফতার গায়ককে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। গ্রেফতারের প্রায় এক মাসের মাথায় অভিযোগকারী ইডেন কলেজের ছাত্রীর সঙ্গে কারাগারে বিয়ের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top