shomoynew_wp969 সুশান্ত-রিয়ার অসমাপ্ত প্রেম উঠে আসছে পর্দায় | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


সুশান্ত-রিয়ার অসমাপ্ত প্রেম উঠে আসছে পর্দায়


প্রকাশিত:
১৮ জুন ২০২৫ ০৪:৩৫

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৭

ছবি সংগৃহীত

অকাল প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে রিয়া চক্রবর্তীর প্রেমের কথা কারও অজানা না। যদিও অভিনেতার মৃত্যুর পর রিয়াকে খল হিসেবে উপস্থাপন করা হয়। অনেকের মতে রিয়ার কারণে মৃত্যু হয়েছে সুশান্তর। ফলে মামলা ও কটাক্ষে রিয়ার জীবন নরক হতে সময় লাগেনি।

সুশান্তকে ভুলে নতুন সম্পর্কে রিয়া!
নতুন খবর হচ্ছে, সুশান্ত-রিয়ার প্রেম এবার উঠে আসছে পর্দায়। গেল ১৪ জুন পরিচালক সুশান্তের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে এ ঘোষণা দেন পরিচালক ও চিত্রনাট্যকার রুমি জাফরি।

তবে কি যেভাবে চাউর হয়েছে সুশান্ত-রিয়ার প্রেম সেভাবেই তুলে ধরবেন রুমি? এরইমধ্যে সে জবাব দিয়েছেন। সুশান্ত-রিয়ার কাছের বন্ধু ছিলেন তিনি। খুব কাছে থেকে দেখেছেন তাদের। সে অভিজ্ঞতা বলছে, তারা পরস্পরকে খুব ভালোবাসতেন। পরিচালকের কথায়, “সুশান্ত ভীষণ ছটফটে, সদাচঞ্চল। ওকে একমাত্র রিয়া সামলাতে পারত। সে-ও সব সময় প্রয়াত অভিনেতার পাশে থাকত।”

কলকাতার সিনেমায় রিয়া চক্রবর্তী
পাঁচ বছর হলো নেই সুশান্ত। তবে রুমি আজও আগের মতোই অনুভব করেন বন্ধুকে। সেই উপলব্ধি থেকেই সিনেমাটি বানাতে চাইছেন। তার মতে রিয়ার প্রতি সুশান্তর ভালোবাসা ছিল গভীর। প্রেমিকার জন্য জীবনও দিতে পারতেন অভিনেতা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top