shomoynew_wp969 বিচ্ছেদের পর ফের এক হচ্ছেন নাগা-সামান্থা! | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


বিচ্ছেদের পর ফের এক হচ্ছেন নাগা-সামান্থা!


প্রকাশিত:
১৮ জুন ২০২৫ ০০:৩৬

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৮

ছবি সংগৃহীত

দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে সামান্থা রুথ প্রভুর বিচ্ছেদ হয়েছে প্রায় চার বছর হলো। ইতোমধ্যে নতুন করে সংসার পেতেছেন অভিনেতা। অন্যদিকে দক্ষিণী পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে প্রেম গুঞ্জনে নাম জড়িয়েছেন অভিনেত্রী। তবে সম্পর্কের বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী। এবারা জানা গেল নাগার সঙ্গে বিচ্ছেদের চার বছরের মাথায় আবারও এক হচ্ছেন তারকা জুটি!

বিয়ে নয়, প্রেমিকের সঙ্গে লিভ ইন করছেন সামান্থা!
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০১০ সালে মুক্তি প্রাপ্ত তেলুগু সিনেমা ‘ইয়ে মায়া চেসাভে’ ছবির শুটিং সেটে মন দেওয়া নেওয়া করেন সামান্থা-নাগা চৈতন্য। প্রায় সাত বছরের সম্পর্ক পরিণয় ঘটে ২০১৭ সালে। প্রেমকে অমর করে রাখতে নিজের শরীরের বিশেষ অংশে ‘ইয়ে মায়া চেসাভে’ ছবির নামে ট্যাটু করিয়েছিলেন সামান্থা।‌

বিয়ের মাত্র চার বছরের মাথায় নাগার সঙ্গে বিচ্ছেদ হয় অভিনেত্রীর। এরপর সেই ট্যাটু মুছে ফেললেন সামান্থা। ট্যাটু মুছে ফেললেও এই ছবিই নাকি আবারও কাছাকাছি আনছে সামান্থা-নাগাকে!

শরীরের বিশেষ অংশে ছিল নাগার শেষ স্মৃতি, সেটিও মুছলেন সামান্থা
জানা গেছে, চলতি বছরের ১৮ জুলাই পুণরায় বড়পর্দায় মুক্তি পাচ্ছে ‘ইয়ে মায়া চেসাভে’। দক্ষিণী সিনেমাপাড়ার সূত্রের খবর, এ ছবি পুণরায় মুক্তির জন্য প্রচার অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন দুই তারকা। বিচ্ছেদের পর প্রথমবার একসঙ্গে দেখার অপেক্ষা তারকা জুটির অনুরাগীরা। যদিও প্রচারে সামান্থা-নাগা একসঙ্গে থাকবেন কিনা তা এখনও পর্যন্ত চূড়ান্ত নয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top