shomoynew_wp969 গলা কাটা মরদেহ উদ্ধার মডেলের হত্যার বর্ণনা দিলেন প্রেমিক | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


গলা কাটা মরদেহ উদ্ধার মডেলের হত্যার বর্ণনা দিলেন প্রেমিক


প্রকাশিত:
১৭ জুন ২০২৫ ০৮:২৬

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৭

ছবি সংগৃহীত

ভারতের হরিয়ানা রাজ্যের সোনিপাতে খাল থেকে শীতল চৌধুরী নামে এক মডেলের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রেমিক সুনীলকে আটক করা হয়েছে। তিনি হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

মঙ্গলবার (১৭ জুন) এক তদন্তকারী কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে জানান, গত শনিবার রাতে সুনীল ও শীতলের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়, যা পরে সহিংসতায় রূপ নেয়। সুনীল শীতলকে বেধড়ক মারধর করে একাধিকবার ছুরিকাঘাত করেন। এরপর মরদেহ গাড়িসহ খালে ফেলে দেন তিনি।

পুলিশ জানায়, ঘটনার দিন পানিপাতের আহার গ্রামে একটি মিউজিক ভিডিওর শুটিংয়ে অংশ নিতে যান শীতল। রাত সাড়ে ১০টার দিকে সুনীল সেখানে পৌঁছে তাকে গাড়িতে করে নিয়ে যান। কিছু পানীয় গ্রহণের পর তাদের মধ্যে পুরোনো বিষয় নিয়ে ঝগড়া বাধে। রাত দেড়টার দিকে শীতল তার বোন নেহাকে ভিডিও কলে জানান, সুনীল তাকে মারধর করছেন। এরপর ফোন বন্ধ হয়ে যায় এবং আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি।

রোববার সোনিপাতের একটি খাল থেকে সুনীলের গাড়ি উদ্ধার করে পুলিশ। গাড়িতে শীতলের কোনও খোঁজ না মেলায় সন্দেহ দানা বাঁধে। সুনীল তখন দাবি করেন, অসাবধানতাবশত গাড়িটি খালে পড়ে যায়। তিনি সাঁতরে কোনোমতে বাঁচলেও শীতল ডুবে যান। এরপর তিনি হাসপাতালে ভর্তি হন।

পরে সোমবার পানিপাত জেলার খারখোদার রিলায়েন্স খাল থেকে গলা কাটা এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্তের পর মরদেহটি শীতলের বলে শনাক্ত করা হয়।

তদন্তে জানা গেছে, শীতল ও সুনীলের মধ্যে ছয় বছরের সম্পর্ক ছিল। সুনীল তাকে বিয়ের প্রস্তাব দিলেও পরে জানা যায়, তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক। এ কারণে শীতল প্রস্তাব প্রত্যাখ্যান করেন। শীতল নিজেও বিবাহিত এবং তার পাঁচ মাস বয়সী একটি সন্তান রয়েছে।

হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার সুনীল পুলিশের কাছে দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে সোনিপাত পুলিশ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top