shomoynew_wp969 প্লিজ আমার মেয়ের ছবি তুলবেন না, বিরক্তি প্রকাশ করে বললেন গৌরী | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


প্লিজ আমার মেয়ের ছবি তুলবেন না, বিরক্তি প্রকাশ করে বললেন গৌরী


প্রকাশিত:
১২ জুন ২০২৫ ০৫:৩৩

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৭

ছবি সংগৃহীত

গৌরী খান ও শাহরুখ খানের দেখা দিল্লিতে। তারা সেখানেই বড় হয়েছেন। গৌরীর মা এখনও দিল্লিতেই থাকেন। যে কারণে এই শহরে নিয়মিত যাতায়াত করা হয় শাহরুখপত্নীর।

সম্প্রতি কন্যা সুহানাকে নিয়ে বাপের বাড়ি গিয়েছিলেন গৌরী খান। জরুরি কাজও ছিল সেখানে। মুম্বাই ফেরার বিমান ধরার আগে বন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দেন তারকাপত্নী ও তার সন্তান।

তবে এদিন গৌরী চাইছিলেন না সুহানার ছবি তুলুক কেউ। তাকে আড়াল করার চেষ্টা করে গেছেন ক্রমাগত।

এদিন দিল্লি বিমানবন্দরে ডেনিমের প্যান্ট, সাদা টপ, স্টাইলিশ সাদা জ্যাকেটে দেখা যায় গৌরীকে। ক্যাজুয়াল পোশাকে ছিলেন সুহানাও। তাদের দু’জনেরই চোখে ছিল কালো রোদ চশমা।

মা-মেয়েকে দেখা মাত্রই তাদের ভিডিও তুলতে এগিয়ে আসে পাপারাজ্জিদের দল। খানিক অপ্রস্তুত হয়ে পড়েন গৌরী। কন্যাকে আড়াল করতে থাকেন।

বোঝাই যাচ্ছিল, তারা চাইছিলেন না, কেউ ছবি তুলুক। কিন্তু তেমনটা হয়নি। ভিডিও, ছবি উঠতেই থাকে। যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন হ্যান্ডেলে।

বিষয়টিতে খানিক বিরক্ত হয়েছেন গৌরী। একটা পর্যায় পর্যন্ত চুপ ছিলেন তিনি। তারপর সরাসরি এগিয়ে এসে পাপারাজ্জিদের তার এবং সুহানার ভিডিও না তুলতে অনুরোধ করেন।

এসময় গৌরীকে বলতে শোনা যায়, ‘প্লিজ, আমার মেয়ের ছবি তুলবেন না’।

প্রসঙ্গত, জন্মস্থান দিল্লিতে গৌরী খান ডিজাইনস এক্সপেরিয়েন্স সেন্টারের উদ্বোধনে গিয়েছিলেন শাহরুখপত্নী। তিনি গৌরী খান ডিজাইনস-এর কর্ণধার। পাশাপাশি একাধিক অভিনয়শিল্পীর বাড়ির ডিজানাইরও তিনি।

শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজ ইন্টারটেইনমেন্টেরও আংশিক মালিকানা তার। তাদের প্রযোজনা সংস্থা থেকেই তৈরি হয়েছে ‘ম্যায় হু না’, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো বাণিজ্যিক হিন্দি ছবি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top