shomoynew_wp969 বন্ধুর প্রতারণায় সব হারিয়ে নিঃস্ব অভিনেত্রী পূজা | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


বন্ধুর প্রতারণায় সব হারিয়ে নিঃস্ব অভিনেত্রী পূজা


প্রকাশিত:
১১ জুন ২০২৫ ০৪:০১

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৯

ছবি সংগৃহীত

টালিউড অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় ছোটপর্দা দিয়ে যাত্রা শুরু। পরবর্তীতে দেব-সোহমদের সঙ্গে জুটি বেঁধে নিজেকে জনপ্রিয় করে তুলেছেন অভিনেত্রী। সিনেমাপ্রেমীদের মাঝেও নিজেকে আপন করে নিয়েছেন। অভিনেত্রীর অভিনয়ের পাশাপাশি সৌন্দর্যের দ্যুতিতেও মুগ্ধ হয়েছেন সিনেমাপ্রেমী দর্শকরা। তবে বর্তমান পর্দায় অনেকটাই অনিয়মিত পূজা। নেই কোনো আলোচনা। এর নেপথ্যে কারণ অনেকেরই অজানা।

তবে হঠাৎ করেই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় এলেন অভিনেত্রী। বন্ধুকে বিশ্বাস করে সর্বস্ব খুইয়েছেন তিনি। সামাজিকমাধ্যমে নিজেই একটি স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন পূজা। বিশ্বস্ত বন্ধুর কাছে প্রতারণার শিকার হয়ে তিনি আজ নিঃস্ব বলেও জানান অভিনেত্রী।

পূজা বলেন, গত তিন মাস যে কীভাবে কাটিয়েছি, তা আমরাই জানি। জানি না এরপর কি হবে। একেবারে শূন্য থেকে শুরু করতে হবে আমাদের। তিনি বলেন, গত কয়েক মাসে অনেক কেঁদেছি। প্রায় স্তব্ধ হয়ে যাই একটা মোটা অংকের টাকা খোয়া হয়েছে আমাদের। সবটা কষ্টার্জিত অর্থ।

এ বিষয়ে পূজার স্বামী কুণালও স্ত্রীর পাশে আছেন বলে জানিয়েছেন। নেটিজেনদের অনুরোধ জানিয়ে স্ত্রীর পাশে থাকতে বলেছেন কুণাল। যেমন অনুরোধ পূজাও করেছেন। তাদের কাজগুলো দেখার আহ্বান জানিয়েছেন দর্শকের প্রতি।

তবে কার দ্বারা প্রতারিত হয়েছেন, ওই বন্ধুর নাম কী, তার কোনো কিছুই জানাননি এ দম্পতি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top