shomoynew_wp969 সমকামীরা একইভাবে প্রেমে পড়েন: লিসা মিশ্রা | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


সমকামীরা একইভাবে প্রেমে পড়েন: লিসা মিশ্রা


প্রকাশিত:
৩ জুন ২০২৫ ০২:৪০

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৭

ছবি সংগৃহীত

সম্প্রতি মুক্তি পেয়েছে ভারতীয় বংশোদ্ভূত গায়িকা ও অভিনেত্রী লিসা মিশ্রা অভিনীত ওয়েব সিরিজ ‘দ্য রয়্যালস’। এ ওয়েব সিরিজে অভিনয় করেছেন নোরা ফাতাহি, জিনাত আমন, ঈশান খট্টর ও ভূমি পেডনেকারসহ একঝাক বলি তারকা। মুক্তি প্রাপ্ত সিরিজে বেশকিছু অতরঙ্গ দৃশ্য নিয়ে সমালোচনার ঝড় বইছে নেটদুনিয়ায়। এ সিরিজে একজন সমকামী চরিত্রে দেখা গেছে লিসা মিশ্রাকে।

সমকামী চরিত্রে অভিনয়ের জন্য আলোচনায় উঠেছেন অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যমে এ সিরিজে কাজের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা আলাপচারিতায় অভিনেত্রী বলেন, সমকামী মানুষও একইভাবে প্রেমে পড়েন।

গায়িকা ও অভিনেত্রী লিসার ভাষ্য, ‘যে কোনো লিঙ্গের মানুষই একই রকমভাবে প্রেমে পড়ে। সমকামীরাও প্রেমে পড়তে পারে। তবে আমার কাজ শুধু চরিত্রটাকে তুলে ধরা। চরিত্রটা যাতে সব দিক দিয়ে বাস্তবিক মনে হয় সেটাই আমার কাজ। চরিত্র যা-ই হোক না কেন। ‘কল মি বে’-তে ভীর দাসের সঙ্গে আমার জুটি ছিল। এই সিরিজ়ে কাব্য ত্রেহানের সঙ্গে রসায়ন। দুটোই আমার কাছে সমান।’

'অপারেশন সিঁদুর' নিয়ে বলিউডে ছবি বানানোর হিড়িক
গায়িকা থেকে কীভাবে অভিনয় যুক্ত হয়েছেন এমন প্রশ্নের জবাবে ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘গীতিকার হিসাবে আমার সফর শুরু। সেখান থেকে গান গাওয়া। তারপরে অভিনয়। তবে এই সফর খুব একটা অমসৃণ হয়নি আমার জন্য।’

বিদেশে বেড়ে উঠেছেন লিসা মিশ্রা। তবে বলিউড সব সময়ে মোহিত করেছে। অভিনেত্রী জানিয়েছেন, বলিউডের ছবি দেখে বড় হয়েছেন। ছোটবেলা থেকে ‘হম দিল দে চুকে সনম’, ‘তাল’, ‘গুলাম’ এই ছবিগুলোর গান গাইতে খুব ভালোবাসতেন। বলিউড বাদশা শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, রণবীর সিংয়ের ভক্ত।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top