shomoynew_wp969 এবার নীরবের বিপরীতে ইধিকা | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


এবার নীরবের বিপরীতে ইধিকা


প্রকাশিত:
২ জুন ২০২৫ ০৫:২৮

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৭

ছবি সংগৃহীত

এ মুহূর্তে টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। বর্তমানে দুই বাংলাতেই তার জনপ্রিয়তা তুঙ্গে। এবার তার নতুন সিনেমা 'বহুরূপ'-এর পোস্টার প্রকাশ্যে এসেছে। যেখানে নজর কেড়েছে অভিনেত্রীর লুক। অবাক করার বিষয় হলো— এ সিনেমায় সাত রঙে নিজেকে সাজিয়েছেন তিনি। সাতটি রূপে সাতটি ভিন্ন চরিত্রে দর্শক দেখতে পাবেন ইধিকাকে। সিনেমায় নায়িকার বিপরীতে থাকছেন অভিনেতা সোহম চক্রবর্তী।

এদিকে ইধিকা পালও পার বাংলার নায়িকা হলেও এপারে ঢালিউডের কিং শাকিব খানের সঙ্গে বেশ কয়েকটি সিনেমা করার পর বাংলাদেশেও তার বেশ জনপ্রিয়তা বেড়েছে। সম্প্রতি ঢালিউডে মুক্তি পাওয়া হিট সিনেমা ‘বরবাদ’-এ শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করে দর্শকের মন জয় করেছেন।

অন্যদিকে শাকিব খানের পর এবার চিত্রনায়ক নীরবের সঙ্গে কাজ করতে যাচ্ছেন ইধিকা পাল। তবে কোনো সিনেমায় নয়, একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তারা।

পরিচালক অনন্য মামুনের পরিচালনায় আফগানিস্তানের একটি কোমল পানীয়ের বিজ্ঞাপনে হাজির হয়েছেন এ জুটি। বিজ্ঞাপনটি সম্প্রতি প্রকাশ পেয়েছে, যা এরই মধ্যে নেটদুনিয়ায় বেশ সাড়া ফেলেছে।

বিজ্ঞাপনে দেখা যায়, উত্তপ্ত মরুভূমিতে গাড়ি নষ্ট হয়ে বিরক্ত ইধিকা পাল। ঠিক সেই মুহূর্তে জেমস বন্ডের স্টাইলে হাজির হন নিরব। তার নজর পড়ে ক্লান্ত সুন্দরীর দিকে। কোনো কথা না বলে কোমল পানীয় ছুড়ে দেন তার দিকে। পান করে প্রশান্তির ছায়া ফিরে পান ইধিকা। এরপর শুরু হয় দুজনের নাচ।

এ বিজ্ঞাপনে সংগীতায়োজন করেছেন আলভী। কণ্ঠ দিয়েছেন আলভী ও সিঁথি সাহা। গানের কথা লিখেছেন জনপ্রিয় গীতিকার সোমেশ্বর অলি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top