shomoynew_wp969 কানে লিওনার্দোর প্রশংসা পেয়েছেন উর্বশী, দাবি করে কটাক্ষের মুখে অভিনেত্রী | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


কানে লিওনার্দোর প্রশংসা পেয়েছেন উর্বশী, দাবি করে কটাক্ষের মুখে অভিনেত্রী


প্রকাশিত:
২৯ মে ২০২৫ ০৭:১৬

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৮

ছবি সংগৃহীত

কান চলচ্চিত্র উৎসবে বরাবরের মতো বিতর্কে জড়িয়েছেন দক্ষিণী অভিনেত্রী উর্বশী রাউতেলা। তবে এবারের আসরে যেন নিজ ও নিজ দেশের মানসম্মান পুরোটাই খেয়ে এসেছিলেন এই তারকা- এমনটাই সমালোচনা নেটিজেনদের মাঝে। তবে এর মাঝেও প্রশংসা পেয়েছেন অভিনেত্রী; আর তা নিয়ে ফের কটাক্ষের মুখে তিনি।

এবারের কান চলচ্চিত্র উৎসবে বেশ হাসির খোরাকে পরিণত হয়েছিলেন উর্বশী; যদিও এতে কিছু যায় আসে না তার। কান চলচ্চিত্র উৎসবে প্রথম দিনেই বহুমূল্যবান কাকাতুয়া ব্যাগ হাতে নিয়ে সমালোচনার মুখে পড়েন নায়িকা। দ্বিতীয় দিন আবার ছেঁড়া পোশাক পরে লাল গালিচায় হেঁটেছিলেন অভিনেত্রী। এখানেই শেষ নয়। তৃতীয় দিন ব্রা সাইজের একটি ব্যাগ হাতে নিয়ে পৌঁছে যান অনুষ্ঠানে; অধিক সময় নিয়ে ক্যামেরায় পোজ দিয়ে পশ্চিমা তারকাদের বিরক্তের কারণও হয়ে দাঁড়ান।

শুধু পোশাকেই থেমে থাকেননি তিনি। কখনও ওরির সঙ্গে ভিডিও পোস্ট করে, কখনও আবার ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে তুলনা করায় ক্ষুব্দ হয়ে নিজেকে উপহাসের পাত্র বানিয়েছিলেন। এবার হলিউড অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিওকে টেনে আনলেন অভিনেত্রী। তার দাবি, লিওনার্দো নাকি তাকে ‘কানের রানী’ বলে সম্বোধন করতেন।

গত বৃহস্পতিবার হলিউড অভিনেতার সঙ্গে একটি ছবি শেয়ার করে উর্বশী। সেখানে দেখা যায়, লিওনার্দোর সঙ্গে দুটি সেলফি তুলতে দেখা যায় অভিনেত্রীকে। একটি ছবিতে হলিউড অভিনেতাকে থামস আপ করতেও দেখা যায়।

লিওনার্দোর সঙ্গে ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘যখন লিওনার্দো ডি ক্যাপ্রিও তোমায় কানের রানী বলে ডাকে! ধন্যবাদ, লিও... এটা হল টাইটানিক কমপ্লিমেন্ট।’ তবে উর্বশী নিজেকে যতই ছবি পোস্ট করুন না কেন, এই পুরো ব্যাপারটি নিয়ে বেশ সন্দেহ প্রকাশ করেছেন নেটিজেনরা।

লিওনার্দো এবং উর্বশীর ছবি ভাইরাল হওয়ার পর একজন লেখেন, ‘এটা বোধহয় শুধু আপনিই বলতে পারেন।’ অন্য একজন লিখেছেন, ‘অভিনেতা কিন্তু আপনার থেকে বয়সে অনেক বড়।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top