shomoynew_wp969 ‘আয়নার সামনে দাঁড়াতেও লজ্জা পেতাম’ | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


‘আয়নার সামনে দাঁড়াতেও লজ্জা পেতাম’


প্রকাশিত:
৮ মে ২০২৫ ০৫:২৫

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৯

ছবি সংগৃহীত

বলিউড পরিচালক করণ জোহরকে নিয়ে নেটিজেনরা কিছুদিন থেকে তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ আলোচনা-সমালোচনা করছেন। ওজনও নাকি ভীষণ কমে গেছে পরিচালকের। পাপারাজ্জিদের ক্যামেরায়ও ধরা পড়েছে তার চেহারার পরিবর্তন।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের অনেকে দাবি করেছেন, ওজন কমানোর জন্য নাকি এক ধরনের ওষুধ খাচ্ছিলেন করণ। এবার চেহারা ভাঙা নিয়ে নীরবতা ভাঙলেন পরিচালক। নিজের শরীরটা নাকি আর দেখতেই এখন ভালোলাগে না তার।

চেহারা নিয়ে একটা সময় ভীষণই অবসাদে ভুগতেন করণ। সম্প্রতি এক পডকাস্টে তিনি জানিয়েছেন, ‘বডি ডিসমরফিয়া’ নামক একটি রোগে ভুগছিলেন তিনি। তার নিজের চেহারাটাও একেবারেই আর পছন্দ নয়। এমনকি আয়নায় নিজেকে দেখতে কষ্ট হয় তার।

পডকাস্টে করণ জোহর বলেন, ‘৫২ বছর বয়সে এখন আমি অনেক বেশি আত্মবিশ্বাসী। নাহলে আমি বডি ডিসমরফিয়ায় ভুগেছি। এটা তখনই ঘটে যখন কেউ নিজের শরীর দেখে নিজেই লজ্জা পায়। এমনকি আয়নার সামনে দাঁড়াতেও লজ্জা পায়।’

শরীরের নানা যন্ত্রণা নিয়েই মনের সঙ্গে এই লড়াই চালিয়ে গেছেন তিনি। সমস্ত সমস্যা সমাধানের চেষ্টাও করেছেন। একইসঙ্গে এখন তাকে যে ধরনের প্রশ্ন করা হয়, তাতে তিনি ক্লান্ত।

করণের কথায়, ‘আমি সবসময় স্থূলতার সঙ্গে লড়াই করেছি। আমি হাজার হাজার রকমের ডায়েট করার চেষ্টা করেছি। বিভিন্ন ধরনের ওয়ার্কআউট। কেউ কল্পনাও করতে পারবে না। প্রতিটি ডায়েট, প্রতিটি ওয়ার্কআউট রুটিন, আমি সবরকম চেষ্টা করেছি। আমি অনেক বছর ধরে এই সমস্যার সঙ্গে লড়াই করছি। তবে আমি জানি এখন সুস্থ। আমার শরীর নিয়েও আত্মবিশ্বাসী।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top