shomoynew_wp969 হানিয়াকে পানির বোতল উপহার পাঠালেন ভারতীয় ভক্তরা! | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


হানিয়াকে পানির বোতল উপহার পাঠালেন ভারতীয় ভক্তরা!


প্রকাশিত:
৩০ এপ্রিল ২০২৫ ০৪:৫৫

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১০:০৯

ছবি সংগৃহীত

জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলার ঘটনায় পর পাকিস্তান-ভারত দুই দেশ একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। ১৯৬০ সালে পাকিস্তানের সঙ্গে যে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, আপাতত সাময়িক ভাবে তা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া নিয়েছে ভারত।

পাশাপাশি পাকিস্তানি শিল্পীদের ভারতে নিষিদ্ধ করার দাবিও উঠেছে। এর মাঝে পাকিন্তানি অভিনেত্রী হানিয়া আমিরের কাছে ভারতীয় ভক্তরা তার কাছে এক ব্ক্স পানির বোতল উপহার হিসেবে পাঠিয়েছে বলে গুঞ্জন রটেছে।

ভারতেও এই পাকিস্তানি অভিনেত্রীর অসংখ্য ভক্ত-অনুরাগী রয়েছে। তাই হানিয়ার জন্য চিন্তিত হয়েই এক বাক্স পানির বোতল পাঠানোর এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে।

সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত হওয়ার কারণেই রসিকতা করে ভারতের ভক্তরা হানিয়াকে পানির বোতল পাঠিয়েছেন বলে অনুমান করা হচ্ছে। যদিও এই রসিকতার জন্য নেটিজেনদের একাংশের পক্ষ থেকে কটাক্ষও ধেয়ে এসেছে ।তাঁদের মতে এমন স্পর্শকাতর বিষয় নিয়ে এই রসিকতা মোটেই উপযুক্ত নয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top