shomoynew_wp969 ফিলিস্তিন প্রসঙ্গে বিশ্ব নীরব, আক্ষেপ ফিলিপিনো নির্মাতার | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


ফিলিস্তিন প্রসঙ্গে বিশ্ব নীরব, আক্ষেপ ফিলিপিনো নির্মাতার


প্রকাশিত:
১২ এপ্রিল ২০২৫ ০১:১৮

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৯

ছবি সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা গাজার মানুষদের জন্য হৃদয় কাঁদছে মানুষের। সঙ্গে বিশ্বব্যাপী চলছে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ।

তবে শুধু সাধারণ মানুষেরই নয়, তারকাঅঙ্গনেও পৌঁছেছে ফিলিস্তিনের এই বিষাদ। সারাবিশ্বের কমবেশি অনেক তারকারাই ফিলিস্তিনের প্রতি সংহতি জানানোর পাশাপাশি বিশ্ব মোড়লদের নীরব অবস্থান নিয়েও সমালোচনা করছেন; কারও কারও রয়েছে আক্ষেপ। তাদের একজন বিশ্বখ্যাত ফিলিপিনো চলচ্চিত্র নির্মাতা লাভ ডিয়াজ।

সম্প্রতি লাভ ডিয়াজ দোহা চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন। তখন সংবাদমাধ্যমে কথা বলার এক পর্যায়ে ফিলিস্তিনের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলা নিয়ে নিজের অবস্থান জানান। বলেন, 'সবাইকে গাজায় চলমান নিপীড়নের বিরুদ্ধে লড়াই করতে হবে।'

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস আক্রমণের পর থেকে ইসরায়েল গাজায় ৫০,০০০ এর বেশি মানুষকে হত্যা করেছে এবং এটি প্রায় বসবাস অযোগ্য করে তুলেছে।

গাজায় হত্যাযজ্ঞ নিয়ে সারা বিশ্ব নীরব অবস্থানে রয়েছে- এমনটি উল্লেখ করে ডিয়াজ বলেন, 'গাজায় এই ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে যথেষ্ট বৈশ্বিক প্রতিক্রিয়া হয়নি। গাজায় যেটি হচ্ছে মানবতার পক্ষে একটি বড় বিপর্যয়। দুঃখজনক হচ্ছে, এই বর্বর হামলার শিকার শিশুরা, যা সবচেয়ে খারাপ।'

নির্মাতা আরও বলেন, 'এটা এমন একটি অপরাধ যা আপনি কখনো মানবতার বিরুদ্ধে করতে পারবেন না। নির্দোষ ছোট বাচ্চাগুলো মারা যাচ্ছে, যারা এই পৃথিবীতে বেঁচে আছে, তারাও একেবারে সহায়সম্বলহীন।'

দীর্ঘ সময়ের চলচ্চিত্র নির্মাণের জন্যই বেশী পরিচিত লাভ ডিয়াজ। তার কোনো কোনো ছবি চার ঘণ্টা, কোনোটা ৫ ঘণ্টা বা তারচেয়ে বেশী। ২০১৬ সালে ‘দ্য ওমেন হু লেফ্ট’ এর জন্য গোল্ডেন লায়ন জিতেছিলেন লাভ ডিয়াজ। লোকার্নো, ভেনিস থেকে কান- বিশ্বের সব দাপুটে চলচ্চিত্র উৎসবে যার ছবি প্রদর্শীত ও পুরস্কৃত হয়। সেই নির্মাতাই এবার মুখ খুললেন নিপীড়িত ফিলিস্তিনের পক্ষে।

সূত্র: আনাদোলু এজেন্সি



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top