shomoynew_wp969 সন্তানের কাছে বাবা সেলিব্রিটি নয় : অপু বিশ্বাস | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


সন্তানের কাছে বাবা সেলিব্রিটি নয় : অপু বিশ্বাস


প্রকাশিত:
২৯ মার্চ ২০২৫ ০০:৪২

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৯

ছবি সংগৃহীত

সদ্যই ৪৫ থেকে ৪৬ এ পা রাখলেন ঢাকাই মেগাস্টার শাকিব খান। শুক্রবার নায়কের জন্মদিন উপলক্ষে আয়োজনেরও কমতি ছিল না। এবার বিশেষ এই দিনটিতে বড় ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে কেক কেটে উদযাপন করলেন শাকিব খান।

শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে কিছু ছবি ভাগ করে নেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেখানে দেখা যায়, ছেলে আব্রামের সঙ্গে খুনসুটিতে মেতে উঠেছেন শাকিব। নায়কের জন্য আনা হয়েছে একটি সুন্দর লাল কেক। সেখানে আব্রামের তরফ থেকে লেখা- 'হ্যাপি বার্থডে, মাই কিং-পাপা'।

বাবার প্রতি ভালোবাসা প্রকাশে শুধু কেকের ওপরেই সীমাবদ্ধ থাকেনি। নিজের হাতে একটি ক্যানভাসে বিশেষ উক্তি লিখে রাখে আব্রাম। সঙ্গে থাকে ছোট্ট হাতের আঁকিবুঁকি।

তবে অপু বিশ্বাসের সেই পোস্টের ছবিগুলোতে নায়িকাকে সঙ্গে দেখা যায়নি। তা পোস্ট করে অপু বিশ্বাস লিখেছেন, 'সন্তানের কাছে তার বাবা সুপারস্টার কিংবা সেলিব্রিটি না। বাবা ছেলে এই এক অন্যরকম বন্ধন যাকে বলে আত্মার বন্ধন। শুধুমাত্র দোয়া আর ভালোবাসায় ভরিয়ে দিন। বাবা ছেলে খুনসুটিতে মেতে ছিল জন্মদিনের সারাটা দিন।'

অপুর এই পোস্টে অনুরাগীদের সাড়াও ছিল দেখার মতো। মেগাস্টারকে জন্মদিনের শুভেচ্ছাসহ বাবা-সন্তানকেও ভালোবাসায় ভরিয়ে দেন তারা।

এর আগে শাকিবকে প্রশংসা করে সামাজিক মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানান অপু-বুবলী দুজনেই। এ সময় প্রাক্তন স্বামীকে তারা সম্বোধন করেন নানা তকমায়। যেমন, অপু বিশ্বাসের কাছে শাকিব খান হচ্ছেন শাহরুখ খান। আর বুবলীর কাছে তিনি মহারাজা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top