shomoynew_wp969 ‘বড়লোকের বেটি’র পর ফের বাংলা গানে জ্যাকুলিন ফার্নান্দেজ | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


‘বড়লোকের বেটি’র পর ফের বাংলা গানে জ্যাকুলিন ফার্নান্দেজ


প্রকাশিত:
৮ মার্চ ২০২৫ ০৪:২৩

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০৯

ছবি সংগৃহীত

বছর চারেক আগে বলিউডের জ্যাকুলিন ফার্নান্দেজের ‘বড়লোকের বেটি’ শিরোনামের একটি গানে অনেক বেশিই মজেছিল শ্রোতারা। সেই মিউজিক ভিডিওতে বাঙালি কন্যার বেশে জ্যাকুলিন তার রূপে নতুন মাত্রা এনে দিয়েছিলেন।

এবার দ্বিতীয়বারের মতো বাংলা গানে দেখা গেল জ্যাকুলিনকে। নারী দিবসে প্রকাশ্যে এসেছে তার সেই গানের ভিডিও। জ্যাকুলিনের নতুন সেই গানটির নাম ‘আমি কাফি’।

কয়েক মাস আগেই ‘স্টর্মরাইডার’ শীর্ষক গানে জ্যাকুলিনের উপস্থিতি শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করে। এসভিএফ মিউজিকের সঙ্গে কাজ বেঁধে এই গানটিরই বাংলা সংস্করণ তৈরি করেছেন অমৃতা সেন এবং সিজি। তাদের পাশাপাশি মিউজিক ভিডিওটিতে গলা মিলিয়েছেন জ্যাকুলিন।

নির্মাতাদের দাবি, নারী দিবসের মূলমন্ত্র উচ্চারিত হয়েছে এই গানটির মাধ্যমে। জ্যাকুলিনও এই প্রথম বাংলা গানে কাজ করে উচ্ছ্বসিত। অভিনেত্রী বলেছেন, ‘বাংলা সংগীতের সঙ্গে যুক্ত হয়ে আমি আপ্লুত। এই গানটা আত্মবিশ্বাস এবং শক্তির প্রতীক। নতুন শ্রোতাদের জন্য তাদের ভাষায় গানটিকে তৈরি করতে পেরে আরও ভালো লাগছে।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top