shomoynew_wp969 নাকের গড়ন নিয়ে বিপাকে পড়েছিলেন প্রিয়াংকা, ছাড়তে চেয়েছিলেন বলিউডও | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


নাকের গড়ন নিয়ে বিপাকে পড়েছিলেন প্রিয়াংকা, ছাড়তে চেয়েছিলেন বলিউডও


প্রকাশিত:
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৪১

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪২

ছবি সংগৃহীত

বর্তমানে তার রয়েছে বিশ্বজোড়া খ্যাতি। মডেলিং দিয়ে কর্মজীবন শুরু হলে অভিনয়েই তাকে সবাই চিনেছে। বলিউড থেকে হলিউডেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রিয়াংকা চোপড়া। কিন্তু একটা সময় বলিউড ছেড়ে ফিরে যেতে চেয়েছিলেন তিনি। একের পর এক কাজ হাতছাড়া হচ্ছিল। সেই কঠিন পরিস্থিতির মূল কারণ ছিল প্রিয়াংকার নাকের গঠন। সম্প্রতি পরিচালক অনিল শর্মা এই বিষয়টি প্রকাশ্যে আনলেন।

কর্মজীবনের প্রথম দিকে নাকে অস্ত্রোপচার হয়েছিল প্রিয়াংকার। নাকের ভিতর থেকে পলিপ সরিয়ে ফেলতে এই অস্ত্রোপচার করা হয়েছিল তার। কিন্তু এই অস্ত্রোপচারের জেরে আরও জটিলতা তৈরি হয়েছিল। যার জেরে বহু ছবি হাতছাড়া হয়েছিল অভিনেত্রীর। দুঃসময়ে প্রিয়াংকার পাশে ছিলেন অনিল শর্মা। জটিলতা পেরিয়ে আসতে সাহায্য করেছিলেন তিনি। অনিল শর্মা তার ছবি ‘দ্য হিরো: লভ স্টোরি অফ আ স্পাই’-তে প্রিয়াংকাকে বিশেষ চরিত্রের জন্য বেছে নিয়েছিলেন।

শুধু নিজের ছবিতেই নয়। সুনীল দর্শন ও সুভাষ ঘাইয়ের মতো প্রযোজকদেরও রাজি করিয়েছিলেন ‘অন্দাজ’ ও ‘অ্যায়তরাজ’ ছবিতে প্রিয়াংকার সঙ্গে কাজ করার জন্য।

অনিল জানান, তারকা হয়ে উঠতে হয়ত প্রিয়াংকাকে সাহায্য করেননি তিনি। কিন্তু প্রিয়াংকা যাতে বলিউডে থেকে যেতে পারেন, তার জন্য যথেষ্ট চেষ্টা ছিল তারও।

দুর্দিনে পাশে থাকা মানুষকে ভুলে যাননি প্রিয়াংকাও। তার কথায়, প্রিয়াংকা আমার সঙ্গে যোগাযোগ রেখেছে। ১০০ জনের মধ্যে আমাকে দেখলে ও এগিয়ে এসে কথা বলবে। আমাদের যথেষ্ট ভাল সম্পর্ক। ওর বাবার সঙ্গেও আমার ভাল সম্পর্ক ছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top