shomoynew_wp969 ৪ মাসে মারা যায় মেয়ে, পরিবারে ১১ জনের মৃত্যু দেখেন গোবিন্দা | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


৪ মাসে মারা যায় মেয়ে, পরিবারে ১১ জনের মৃত্যু দেখেন গোবিন্দা


প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারি ২০২৫ ০০:২৩

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪১

ছবি সংগৃহীত

আশির দশকের সুপারস্টার গোবিন্দা। এই মুহূর্তে বড় পর্দায় খুব একটা দেখা না গেলেও তার ভক্তসংখ্যা কিন্তু সেভাবে কমেনি। গত বছরই গুলিবিদ্ধ হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। শত কষ্টের পরেও মুখের হাসি ম্লান হয় না তার।

তবে এই দুঃসময় অভিনেতার জীবনে নতুন বা বিচ্ছিন্ন কোনও ঘটনা নয়, পরিবারে পরপর ১১ জনের মৃত্যু! সম্পূর্ণ তছনছ হয়ে যায় গোবিন্দার জীবন। এর মধ্যে রয়েছে তার কোলের সন্তানও।

বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে গোবিন্দা নিজেই জানান এই কথা। তিনি বলেন, ‘আমি আমার পরিবারের ১১ জনের মৃত্যু দেখেছি। সঙ্গে আমার মেয়েটাও মারা যায়।’

মেয়ের বয়স তখন ৪ মাস। প্রি-ম্যাচিওর ছিল সে, অনেক কষ্ট করেও শেষরক্ষা হয়নি। জন্মের পরেই মৃত্যু হয় তার।

এখানেই শেষ নয়, বাবা-মা থেকে শুরু করে দুই ভাই, এক বোন ও তার স্বামীকেও হারান গোবিন্দা। ভাই-বোনদের সন্তানদের দায়িত্ব এসে পড়ে অভিনেতার কাঁধে।

না, দায়িত্ব থেকে পালিয়ে যাননি গোবিন্দা। তাদের পাশে দাঁড়িয়েছেন। ভাগ্নে কৃষ্ণা অভিষেক ভারতের শোবিজ দুনিয়ায় বেশ পরিচিত নাম। তার আর এক ভাগ্নি রাগিনী খান্নাও বলিউডে বেশ নাম করেছেন।

দুই ছেলে মেয়েকে নিয়ে গোবিন্দাও সুখে আছেন। তবু অতীত এখনও তাকে বিধ্বস্ত করে মাঝেমধ্যে। মনে পড়ে যায় হারিয়ে ফেলা মানুষদের কথা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top