shomoynew_wp969 ‘যারা ভয় দেখানোর চেষ্টা করছেন, তারা ঘুমের ওষুধ খেয়ে ঘুম দেন’ | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


‘যারা ভয় দেখানোর চেষ্টা করছেন, তারা ঘুমের ওষুধ খেয়ে ঘুম দেন’


প্রকাশিত:
৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৫০

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪১

ছবি সংগৃহীত

জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ব্যাপক সরব ছিলেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। আওয়ামী লীগ সরকার পতনের আগে রাজপথে ছাত্রদের সঙ্গে সক্রিয় ছিলেন তিনি।

যে কারণে অভিনেত্রী মনে করেন, যদি ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন না ঘটতো তাহলে আন্দোলনকারীদের এতদিনে দেশদ্রোহীতার অপরাধে নিশ্চিহ্ন করে ফেলা হতো।

শুক্রবার এক ফেসবুক স্ট্যাটাসে এমনটা মন্তব্য করেন চমক। যেখানে তিনি আওয়ামী সমর্থকদের সরাসরি সতর্ক করেন।

চমক তার স্ট্যাটাসে লিখেছেন, কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি ভালোবাসা আর গোটা দেশকে ভালোবাসা এক জিনিস না। দুটোকে মিলিয়ে ফেলবেন না।

অভিনেত্রী লেখেন, স্বৈরাচার সরকার ৫ অগাস্ট পতন না হলে, আমরা যারা আন্দোলনে নেমেছিলাম তাদের দেশদ্রোহীতার অপরাধে এতদিনে নিশ্চিহ্ন করে ফেলতেন। সেই ভয় জেনেও আমরা নেমেছিলাম রাস্তায়। তাই জীবনের ভয় আমরা করি না।

চমক আরও লেখেন, মৃত্যু নিশ্চিত সামনে আসলেও যেটা ন্যায় সেটাকে ন্যায়ই বলব, যেটা অন্যায় সেটাকে অন্যায়। তাই যারা এখনো ভয় দেখানোর চেষ্টা করছেন, তারা দুইটা ঘুমের ওষুধ খেয়ে ঘুম দেন। নিজের মুরগির ন্যায় প্রাণ বাঁচিয়ে আজীবন বিড়ালের ন্যায় বেঁচে থাকুন। আমরা বাঘের ন্যায় একদিন বেঁচে থাকতে পারলেও গর্বিত, ধন্যবাদ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top