shomoynew_wp969 প্রিয়াঙ্কা ছাড়াও বয়সে বড় যেসব নারীদের সঙ্গে প্রেম করেছেন নিক | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


প্রিয়াঙ্কা ছাড়াও বয়সে বড় যেসব নারীদের সঙ্গে প্রেম করেছেন নিক


প্রকাশিত:
১ ডিসেম্বর ২০২০ ০৪:৩৬

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৯

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। ছবি সংগৃহীত

আলোচিত দম্পতি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও আমেরিকান গায়ক নিক জোনাস। বছরজুড়েই তারা আলোচনায় থাকেন।

এই সম্পর্ক নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল নিক ও প্রিয়াঙ্কার বয়সের প্রার্থক্য নিয়ে। নিকের চেয় প্রিয়াঙ্কার বয়স ১১ বছর বেশি।

তবে এবার জানা গেল নিকের আগের সম্পর্কের বাস্তব চিত্র। এক কথায়, চিত্রটি বেশ মজার। এছাড়া প্রত্যেকটি ধাপ তুলনা করলে একটি মিল পাবেনই। প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে দেখা হওয়ার আগে তার যে’কটা প্রেম হয়েছিল, তাদের মধ্যে বেশি সংখ্যক নারীই তার থেকে বয়সে বড়। সুতরাং এ কথা স্পষ্ট, তার থেকে বয়সে বড় ও ‘ম্যাচিওর্ড’ নারীদের পছন্দ করেন তিনি। আসা যাক, সেই নারীদের প্রসঙ্গে।

মাইলি সাইরাস ও সেলেনা গোমেজের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পর অস্ট্রেলিয় গায়িকা ডেল্টা গুডরেমের প্রেমে পড়েন নিক জোনাস। বয়সের ব্যবধান আট বছর। ২০১২ সালে তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটে।

‘এমিলি ইন প্যারিস’ খ্যাত লিলি কোলিন্সের সঙ্গেও একটি সম্পর্ক তৈরি হয়েছিল নিকের। কিন্তু সে বিষয়ে খুব একটা বেশি তথ্য পাওয়া যায় না। লিলির বয়স তখন ২৯। নিক ছিলেন ২৬।

অভিনেত্রী কেট হাডসন ও নিকের সম্পর্কটি নিয়ে অনেক জলঘোলা হয়েছিল। নিকের থেকে ১৪ বছরের বড় কেট। আমেরিকার একটি পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, “আমাদের দু’জনের সম্পর্কটি অত্যন্ত সুন্দর ছিল। কেটকে আমি প্রচণ্ড সম্মান করি। কারণ তিনি একজন অসাধারণ মানুষ।”

গায়িকা রিটা ওরা অথবা নিক জোনাস, কেউই তাদের প্রেম নিয়ে কোনওদিন সেভাবে মুখ খোলেননি। কিন্তু একটি ওপেন সিক্রেট ছিল। ‘হোয়াট ডু আই মিন টু ইউ’ নামে নিক জোনাস যে গানটি লিখেছিলেন, সেটি মূলত রিটাকে উৎসর্গ করা। সেই গানে রিটার নামও ছিল। রিটা নিকের থেকে দু’বছরের বড়।

‘জোনাস ব্রাদার্স’-এর কনিষ্ঠতম ভাই নিকের শেষতম সম্পর্কের গল্প তো সকলেই জানে। ভারতীয় কন্যা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তার জীবনে আসেন। তাঁদের বয়সের ব্যবধান প্রায় ১১ বছরের। কয়েক মাস প্রেম করার পর তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন। দু’বছর হয়ে গেল তাদের সুখী দাম্পত্য জীবনের। আর তার সিক্রেট বোধহয় এটাই। বয়সে বড় প্রিয়াঙ্কার সঙ্গে নিক অনেক বেশি স্বতঃস্ফূর্তে থাকতে পারেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top