shomoynew_wp969 ‘সরি’ বলে কান্নায় ভেঙে পড়লেন সেলেনা গোমেজ | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


‘সরি’ বলে কান্নায় ভেঙে পড়লেন সেলেনা গোমেজ


প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৫ ০৫:২০

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৭

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে কঠোর হচ্ছে ট্রাম্প প্রশাসন। ইতোমধ্যেই দেশটির নিরাপত্তা বাহিনী ঝটিকা অভিযান শুরু করেছে অভিবাসীদের বিরুদ্ধে।

অভিবাসীদের চিহ্নিত করে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এমনকি কাউকে গ্রেপ্তারও করা হচ্ছে। এসব ঘটনা দেখে কান্নায় ভেঙে পড়েছেন মার্কিন গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ।

সম্প্রতি সেলেনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে অঝোরে কাঁদতে দেখা যায় তাকে। ভিডিওর ক্যাপশনে এই গায়িকা লেখেন, “আমি দুঃখিত।”

এসময় কাঁদতে কাঁদতে সেলেনাকে বলতে শোনা যায়, ‘সবাইকে বলতে চাই, আমি খুবই দুঃখিত। অনেকে হামলার শিকার হচ্ছেন, শিশুরা বাদ যাচ্ছে না; আমি বুঝতে পারছি না, কী হচ্ছে। আমি খুবই দুঃখিত। যদি আমি কিছু করতে পারতাম! কিন্তু সেটা সম্ভব নয়। আমি জানি না কী করব। তবে আমি প্রতিজ্ঞা করছি, সম্ভব সবকিছু করব।’

এদিকে অভিবাসীদের পক্ষে সেলেনার এমন আবেগঘন বার্তার পর কড়া সমালোচনা করেন অনেকে। কেউ কেউ দাবি তোলেন, তাকে যুক্তরাষ্ট্রে থেকে বহিষ্কারের। অন্তর্জালে প্রবল সমালোচনার মুখে পরে ভিডিও বার্তা মুছে দেন সেলেনা।

সেলেনা গোমেজের পরিবার মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়ে থিতু হয়েছেন। যে কারণে অভিবাসীদের প্রতি কিছুটা হলেও টান রয়েছে তার।

আগে এক সাক্ষাৎকারে এই গায়িকা জানিয়েছিলেন, ১৯৭০ সালে তার ফুফু মেক্সিকোর সীমান্ত পার হয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার জন্য একটা ট্রাকের পেছনে উঠেছিলেন। তার পিছু পিছু আসেন সেলেনার দাদা-দাদিও। সেলেনার বাবার জন্ম টেক্সাসে। ১৯৯২ সালে সেখানেই জন্মগ্রহণ করেন সেলেনা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top