shomoynew_wp969 কেরিয়ার বাদ দিয়ে সংসার সামলেছেন মীরা, স্ত্রীর প্রশংসায় যা বললেন শাহিদ | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


কেরিয়ার বাদ দিয়ে সংসার সামলেছেন মীরা, স্ত্রীর প্রশংসায় যা বললেন শাহিদ


প্রকাশিত:
২৬ জানুয়ারী ২০২৫ ০৩:৫৩

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০৬

ছবি সংগৃহীত

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের সঙ্গে ব্রেকআপ হওয়ার পর ২০১৫ সালে মীরা রাজপুতকে বিয়ে করেন শাহিদ কাপুর। বলিউডের অন্যান্য অভিনেত্রীদের থেকে অনেক বেশি সুন্দরী হওয়া সত্ত্বেও কখনও বলিউডে কাজ করেনি মীরা। অফার পেয়েছেন অনেক, কিন্তু পরিবারকে সময় দেওয়ার জন্য সব অফার ফিরিয়ে দিয়েছেন তিনি।

স্ক্রিনের সঙ্গে কথোপকথনের সময় শাহিদ বলেন, আমি মনে করি আমার যেমন নিজস্ব একটি ব্যক্তিত্ব আছে, মীরারও আছে। তবে এক সময় বাচ্চাদের দেখাশুনা করার জন্য ও অনেকটা সময় সংসারকে দিয়েছে। ও ছিল বলেই আমি আমার কেরিয়ারে উন্নতি করতে পেরেছি। ওকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই।

তিনি বলেন, এখন বাচ্চারা বড় হয়ে গেছে। ওর কাছে এখন অনেক সময়। এখন ও একটা ব্যবসাও শুরু করেছে। তবে মা হিসেবে ওর দায়িত্ব সবসময় ও পালন করেছে। আমি ওর জন্য ভীষণ গর্বিত। ও শুধু আমার বন্ধু নয়, আমার সমস্ত যুদ্ধের সহযোদ্ধা। ওকে খুশি করতে পারলেই আমি খুশি।

বিয়ে প্রসঙ্গে অভিনেতা বলেন, আমি যখন ওকে বিয়ে করি তখন আমার মনে হয়েছিল আমাকে ওকে সামলাতে হবে। আমাদের যখন বিয়ে হয় তখন ওর ২০ বছর বয়স। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। ওকে কীভাবে সামলাব, সেই চিন্তাই করতাম আমি। কিন্তু এখন আমার মনে হয় ওই আমায় সামলেছে।

প্রসঙ্গত, শাহিদ এবং মীরার বিয়ে পরিবারের তরফ থেকে ঠিক করা হলেও মীরাকে প্রথম দেখেই শাহিদের পছন্দ হয়ে যায়। দুজনের মধ্যে ১৩ বছরের পার্থক্য থাকা সত্ত্বেও একটি সুন্দর দাম্পত্য জীবন গড়ে ওঠে তাদের মধ্যে। ২০১৬ সালে প্রথম সন্তান এবং ২০১৮ সালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন মীরা। অনেকটা সময় সন্তানদের প্রতি পালন করতেই চলে যায়। তবে সন্তানের বড় হয়ে যাওয়ায় এবার ধীরে ধীরে নিজের একটি আলাদা জগত তৈরি করতে শুরু করেছেন শাহিদ স্ত্রী।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top