shomoynew_wp969 ফের বিপদের মুখে রাশমিকা, বন্ধ হলো ‘সিকান্দর’ সিনেমার শ্যুটিং | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


সিনেমাটিতে ভাইজানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন রাশমিকা

ফের বিপদের মুখে রাশমিকা, বন্ধ হলো ‘সিকান্দর’ সিনেমার শ্যুটিং


প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২৫ ০১:২৪

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৬

ফাইল ছবি

গত বছর জুন মাসে ভারতের মুম্বাইয়ে শুরু হয় ‘‘সিকন্দর’’ সিনেমার শুটিং। তার পর কিছু অংশের শুটিং ইতোমধ্যে হায়দরাবাদে সেরেছেন সালমান খান, রাশমিকা মান্দানা। ভাইজানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন রাশমিকা। কিন্তু শুটিং শুরুর প্রথম দিনই অসুস্থ হয়ে পড়েন রাশমিকা। যদিও সালমান খান অভিনেত্রীর বেজায় যত্ন করেছেন, অভিনেত্রী সম্প্রতি নিজেই সেই কথা জানিয়েছিলেন। এর কিছুদিন পরই পাঁজরে চোট পান সালমান খান নিজে। সেই নিয়ে শুটিং চালিয়ে গিয়েছেন অভিনেতা। আবার সালমানের বাড়িতে গুলিকাণ্ডের পর বেশ কিছু দিন বন্ধ ছিল এই সিনেমার শুটিং। এই মুহূর্তে সিনেমাটির অন্তিম পর্বের শুটিং বাকি। তার আগে আবারও বিপদের মুখে রাশমিকা। ফের বন্ধ হলো সিনেমাটির কাজ।

জানা যায়, জিম করতে গিয়ে আচমকা পড়ে যান রাশমিকা। চোট পান অভিনেত্রী। যার ফলে আাপাতত কয়েক দিন বিরতি নিতে চান তিনি। তবে খুব বেশি দিন যে বিরতি নেবেন, তা নয়। দিন কয়েক বিশ্রাম নিয়ে তার পর শেষ পর্বের শুটিং করবেন অভিনেত্রী। আগামী বছর ঈদে মুক্তি পাবে এআর মুরুগাদস পরিচালিত ‘‘সিকন্দর’’ সিনেমাটি। ছবির নাম ঘোষণার পর থেকেই অনুরাগীরা এটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

নির্মাতাদের দাবি, এই অ্যাকশন সিনেমাটিতে সালমান খান নতুন অবতারে ধরা দেবেন। ছবির গান থেকে শুরু করে অ্যাকশন দৃশ্য- বাজেটের ক্ষেত্রে কোনো কমতি রাখতে চাইছেন না প্রযোজক সাজিদ নাডিয়াডওয়ালা। মুম্বাইয়ে সেট তৈরি করতেই প্রযোজক খরচ করেছেন ১৫ কোটি রুপি। এই সিনেমাটি তার দীর্ঘ দিনের বন্ধু সালমানকে জন্মদিনে উপহারস্বরূপ দিতে চান প্রযোজক।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top