shomoynew_wp969 অস্কার থেকে ছিটকে গেল ‘লাপাতা লেডিজ’ | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


অস্কার থেকে ছিটকে গেল ‘লাপাতা লেডিজ’


প্রকাশিত:
১৮ ডিসেম্বর ২০২৪ ০৩:৪৫

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৫০

ফাইল ছবি

ভারতের গ্রামের বউদের নিয়ে গল্পে নির্মাণ করা হয় বলিউড ছবি ‘লাপাতা লেডিজ’। সেই গল্প আর পৌঁছাল না বিশ্বমঞ্চে। আমির খান ও কিরণ রাওয়ের এই ছবি টিকতে পারল না অস্কার দৌড়ে।

ভারতীয় গণমাধ্যমের খবর, সেরা আন্তর্জাতিক ছবির তালিকায় ভোটাভুটির জন্য মোট ১৫টি ছবিকে বেছে নেওয়া হয়। সেখানে ভারতের পক্ষ থেকে পাঠানো হয় ‘লাপাতা লেডিজ’। কিন্তু সেই ছবি ছিটকে যায় অস্কারের বাছাই পর্ব থেকেই। এতে হতাশ অনুরাগীরা।

গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘লাপাতা লেডিজ’। স্পর্শ শ্রীবাস্তব, নীতাংশি গোয়েল ও প্রতিভা রান্টা অভিনীত এই ছবির অন্যতম প্রযোজক আমির খান। প্রায় পাঁচ কোটি রুপির বাজেটে তৈরি এই ছবির আয় পঁচিশ কোটির একটু বেশি।

তবে সমালোচকমহলে তা সমাদৃত হলেও পরবর্তীতে ওটিটিতে বহু দর্শক ছবিটি দেখেছেন ও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কিন্তু অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে জায়গা করে নিতে পারল না।

প্রসঙ্গত, এর আগে ‘লাগান’ ছবির সৌজন্যে অস্কার অনুষ্ঠানে যাওয়ার সুযোগ পেয়েছিলেন আমির খান। সেরা বিদেশি ছবির ক্যাটাগরিতে চূড়ান্ত মনোনয়ন পেয়েছিল আশুতোষ গোয়ারিকর পরিচালিত ছবিটি। কিন্তু সে বছর এই পুরস্কার পায় ‘নো ম্যান’স ল্যান্ড’। ‘লাগান’ ছবির সহকারী পরিচালক ছিলেন কিরণ। আর ‘লাপাতা লেডিজ’ তার পরিচালনায় তৈরি এবং ছবির প্রযোজনাতেও তিনি অংশীদার। ছবির জন্য আমেরিকায় গিয়েও ছবির প্রচার করেছিলেন কিরণ-আমির। কিন্তু তাতেও লাভ হয়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top