shomoynew_wp969 শোভিতাই শূন্যতা পূর্ণ করেছে : নাগা চৈতন্য | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


শোভিতাই শূন্যতা পূর্ণ করেছে : নাগা চৈতন্য


প্রকাশিত:
২৪ নভেম্বর ২০২৪ ০৪:০৬

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫০

ফাইল ছবি

তেলুগু অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে অভিনেত্রী শোভিতা ধুলিপালার প্রেমের খবর গত কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল। মাস তিনেক আগে বাগদাদ সেরেছেন তারা। এখন বিয়ের প্রস্তুতি চলছে, আগামী ৪ ডিসেম্বর চারহাত এক হতে চলেছে।

এই সম্পর্কের কথা প্রকাশ্যে আসার পরেই নেটিজেনদের একাংশ কটাক্ষ করছে। বিশেষ করে প্রাক্তন স্ত্রী তথা অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর অনুরাগীদের সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

শোভিতা ধুলিপালার জন্যই নাকি তাদের দাম্পত্যে চিড় ধরেছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে নাগা চৈতন্য জানালেন, তার জীবনে শূন্যতা ভরাট করেছেন শোভিতা।

বিয়ের ঠিক আগেই হবু স্ত্রী সম্পর্কে এই মন্তব্য করেছেন নাগা। জীবনের নতুন অধ্যায় নিয়ে তিনি বলেছেন, ‘শোভিতার সঙ্গে নতুন জীবন শুরু করার অপেক্ষায় রয়েছি। ওর সঙ্গে জীবনটা উদযাপন করতে চাই।’

এরপর বলেন, ‘ওর সঙ্গে আমি নিজেকে খুব ভাল ভাবে মেলাতে পারি। ও আমাকে খুব ভালো বোঝে। আমার মধ্যে সব শূন্যতা ও পূরণ করে দিতে পারে। আমি জানি, খুব সুন্দর হবে এই নতুন অধ্যায়।’

২০১৭ সালে বিয়ে করেন সামান্থা ও নাগা চৈতন্য। সামান্থার অভিব্যক্তি ও বক্তব্যে বারবার নাগার প্রতি তার প্রেম প্রকাশ্যে এসেছে কিন্তু সেই সম্পর্ক স্থায়ী হয়নি। ২০২১-এ বিচ্ছেদের পথে হাঁটেন তারা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top