shomoynew_wp969 হলিউডে ‘বি-গ্রেড’ ছবিতে অভিনয়ের কারণ জানালেন প্রিয়াঙ্কা | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


হলিউডে ‘বি-গ্রেড’ ছবিতে অভিনয়ের কারণ জানালেন প্রিয়াঙ্কা


প্রকাশিত:
৬ নভেম্বর ২০২৪ ০৫:৫৭

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৭

ফাইল ছবি

বলিউডে এক সময় চুটিয়ে কাজ করেছেন। তারপর হলিউডে পাড়ি দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানেও গান, টিভি সিরিজ ও ছবিতে কাজের পাশাপাশি রিয়্যালিটি শোয়েও যোগ দিয়েছেন অভিনেত্রী।

‘কোয়ান্টিকো’, ‘বেওয়াচ’, ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশন্স’ ও ‘সিটাডেল’, হলিউডের প্রতিটি কাজে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। তবে হলিউডে কাজের শুরুর দিকে কেন ‘বি-গ্রেড’ ছবিতে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা তা নিয়ে প্রশ্ন উঠেছে একাধিক বার।

এই বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ‘বলিউডে আমাকে ক্রমশ কোণঠাসা করা হয়। একটা সময়ের পরে আমাকে কোনও ছবিতে নেওয়া হতো না। লোকজনদের সঙ্গে মতান্তর হচ্ছিল।’

তিনি আরও বলেন, ‘এই খেলায় আমি পারদর্শী নই। ইন্ডাস্ট্রির ভেতরে এত রাজনীতি সামাল দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। এরপর বলে দিয়েছিলাম, আমি বিরতি চাই।’

বলিউডের এত সাফল্য পিছনে ফেলে কেন তিনি হলিউডে পাড়ি দিলেন? তাও আবার ছোটখাটো চরিত্রে অভিনয়ের জন্য? প্রায়ই এই প্রশ্নের মুখোমুখি হন অভিনেত্রী। এই প্রসঙ্গে অভিনেত্রীর ভাষ্য, ‘যে কোনও ছোটখাটো চরিত্রে অভিনয়ে রাজি হয়েছিলাম আমি। কারণ, ইংরেজি ভাষায় ফিল্মোগ্রাফ অর্থাৎ ছবি করার অভিজ্ঞতা সঞ্চয় করতে হত আমাকে।’

তিনি আরও যোগ করেন, ‘যারা আমাকে বলিউডে অভিনয় করার সময় থেকে চেনেন, তারা প্রায়শই আমাকে প্রশ্ন করেন, কেন আমি হলিউডে ছোট চরিত্রে ও বি-গ্রেড ছবিতে কাজ করেছি। তাদের কাছে এটাই আমার উত্তর।’

উল্লেখ্য, হলিউডে ‘বি-গ্রেড’ ছবিতে অভিনয় করেও ডিওয়েন জনসন ও রিচার্ড ম্যাডেনের মতো নামজাদা হলি অভিনেতার সঙ্গে অভিনয় করে ফেলেছেন ‘দেশি গার্ল’।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top